মক্কার পর এবার ‘বদর’ চুক্তিতে চার মুসলিম দেশ

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ এএম

সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন জোরদারের লক্ষ্যে একটি ঐতিহাসিক বহুপক্ষীয় চুক্তিতে আবদ্ধ হয়েছে পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়া। বুধবার, কাতারে চার দেশের প্রতিরক্ষামন্ত্রী ও প্রতিনিধিরা ‘বদর’ সমঝোতা স্মারক নামে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করেছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

‘বদর’ চুক্তির মূল লক্ষ্য হলো অংশগ্রহণকারী চার দেশের নিজস্ব সামরিক প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে যৌথ গবেষণা, কারিগরি প্রশিক্ষণ এবং উন্নয়নমূলক সহযোগিতা বৃদ্ধি করা। চুক্তিতে পাকিস্তানের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের, কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুর রহমান এবং ইন্দোনেশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী ইউসুফ জওহারি নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।


কাতার নিউজ এজেন্সির তথ্যমতে, পূর্ণিমার চাঁদ বা গভীর অর্থনৈতিক ও কৌশলগত তাৎপর্য বোঝাতে চুক্তিটির নামকরণ করা হয়েছে ‘বদর’। ভবিষ্যতে সম্মত মানদণ্ড অনুযায়ী অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশকেও এই জোটে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত তুরস্কের প্রতিরক্ষা শিল্পবিষয়ক প্রেসিডেন্সির প্রধান হালুক গোরগুন চুক্তিটিকে ‘কৌশলগত সহযোগিতার’ এক অনন্য ভিত্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, শুধু সামরিক সরঞ্জাম বা তৈরি পণ্য কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ না থেকে সংশ্লিষ্ট দেশগুলোর মানবসম্পদ ও শিল্প অবকাঠামোর প্রযুক্তিগত অগ্রগতি সাধন করাই এই চুক্তির উদ্দেশ্য। চার দেশের পরস্পর পরিপূরক সক্ষমতাগুলোকে বাস্তবধর্মী যৌথ প্রকল্পে রূপ দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


উল্লেখ্য, এই চার দেশের মধ্যে ইতোমধ্যেই দীর্ঘদিনের ঘনিষ্ট কূটনৈতিক ও সামরিক সম্পর্ক বিদ্যমান। পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব সমন্বয়ে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ অংশীদারত্ব যেমন জোরদার রয়েছে, তেমনি যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তান ও কাতার অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে।

সম্প্রতি ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রধানের ইসলামাবাদ সফর এবং পাকিস্তান-কাতারের দ্বিপক্ষীয় বৈঠকের ধারাবাহিকতায় এই চতুর্দেশীয় ‘বদর’ চুক্তি আঞ্চলিক নিরাপত্তা ও স্বাবলম্বিতার ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

একাত্তর/এআরএস
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ছড়িয়ে পড়া অভূতপূর্ব বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের দায় সরাসরি অভিবাসীদের ওপর চাপিয়ে ফের চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং প্রয়োজন। গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন...
কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর অবশেষে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে। দীর্ঘ উদ্ধার অভিযান, ক্ষতিগ্রস্ত লাইন...
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের হঠাৎ শুরু করা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। তবে বৃহস্পতিবারই নয়, তাঁরা শুক্রবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে ফিরে নিজ...
পার্বত্য অঞ্চল সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের ডাকা সড়ক অবরোধ ও আতঙ্কের উত্তাপ ঠেলে সেনাবাহিনীর সার্বিক সহায়তায় অবরুদ্ধ পর্যটকদের প্রথম বহর নিরাপদে খাগড়াছড়ি শহরে পৌঁছেছে। দুপুর পৌনে ১টার দিকে পর্যটকবাহী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর