একীভূত হবে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম

শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের লক্ষ্যে অবশেষে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এবারের পরীক্ষার সামগ্রিক ফল দেশের শিক্ষাব্যবস্থার জন্য এক উদ্বেগের চিত্র তুলে ধরেছে। সারাদেশে পাসের হার নেমে এসেছে ৫১ দশমিক ১২ শতাংশে (আগের বছরের তুলনায় যা আশঙ্কাজনকভাবে কম), যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। শুধু পাসের হারই নয়, জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও বড় পতন দেখা গেছে। গত বছর যেখানে ৬৯ হাজার ৯৭ জন জিপিএ-৫ পেয়েছিলেন, এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৪ জনে। অর্থাৎ এক বছরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

এদিকে দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেয়া কোনো শিক্ষার্থীই পরীক্ষায় পাস করতে পারেনি। শনিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের কার্যক্রম কীভাবে সীমিত পরিসরে পুনর্বিন্যাস করা যায়, তা নিয়ে কাজ করছে সরকার। রাতারাতি বন্ধ না করে এসব প্রতিষ্ঠানকে পার্শ্ববর্তী সফল প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। তবে এ প্রক্রিয়ায় যুক্ত শিক্ষকদের আশ্বস্ত করে তিনি স্পষ্ট জানান, প্রতিষ্ঠান পুনর্বিন্যাসের কারণে কোনো শিক্ষকের চাকরি হারানোর ঝুঁকি নেই।

অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর: শিক্ষায় ড্রপআউট বা ক্ষতি কমাতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। আগামী এক থেকে দুই মাসের মধ্যে অকৃতকার্য বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। একজন শিক্ষার্থী যতটি বিষয়ে ফেল করেছে, তাকে কেবল সেই বিষয়গুলোতেই অংশ নিতে হবে।

বোর্ডভিত্তিক ফলাফলের চিত্র: সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার তুলনামূলক ভালো- ৬১.৮০% (জিপিএ-৫: ১৬,৭১৪ জন)। অন্য বোর্ডগুলোর চিত্র নিচে তুলে ধরা হলো:


সার্বিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ বোর্ডের তুলনায় মাদরাসা বোর্ডে ফলাফলের হার তুলনামূলকভাবে ভালো হলেও কারিগরি ও দক্ষিণাঞ্চলের বোর্ডগুলোতে পাসের হার মারাত্মকভাবে কমেছে। শিক্ষা বোর্ডগুলোর ফলাফল পর্যালোচনার মাধ্যমে পিছিয়ে পড়া কেন্দ্র ও প্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।

একাত্তর/এআরএস
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর মূল্যবান একটি বছর নষ্ট হওয়া থেকে বাঁচাতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার।...
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেড় দশকের মধ্যে সবচেয়ে বড়ো বিপর্যয় ঘটেছে। গেলো দেড় দশকের মধ্যে এবারই সর্বনিম্ন—গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশে। একই সঙ্গে আশঙ্কাজনক হারে কমেছে সর্বোচ্চ জিপিএ-৫...
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। পূর্বঘোষিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রের খবর অনুযায়ী, ফল প্রকাশের...
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টি, বজ্রপাত ও আলোকস্বল্পতার রোমাঞ্চকর নাটকের পর শেষ হাসি হাসল ওয়েস্ট ইন্ডিজই। ১৭০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্র্যান্ডন কিংয়ের দুর্দান্ত ও অপরাজিত ৮১ রানের...
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌউরির হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় বরিশালের বাকেরগঞ্জে ১৭ বছর বয়সী এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ ভাসুর ও চাচাশ্বশুরের বিরুদ্ধে। ঘটনার ১১ দিন পর পুলিশের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপে...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলা (৪৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবার একে হত্যাকাণ্ড বলে সন্দেহ করলেও তার স্বামীর দাবি করেছেন, তিনি আত্মহত্যা করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর