মুরাদিয়ায় রাস্তা ভেঙে দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:০১ পিএম

পটুয়াখালীর দুমকির মুরাদিয়া নদীর জোয়ারের পানির প্রবল স্রোতের চাপে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওয়াপদা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাঁচ গ্রামের মানুষ। এতে উপজেলার দক্ষিণ মুরাদিয়ার কলবাড়ি বাজার থেকে ভক্তবা‌ড়ি সড়কের ভূঁইয়াবাড়ি সংলগ্ন এলাকার প্রায় ২০ ফুট পাকা রাস্তা ভেঙে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

সরেজমিনে স্থানটি পরিদর্শন করে দেখা যায়,  পাউবো'র ওয়াপদা বেরিবাধের নীচ দিয়ে নিয়মিত পানি ওঠানামায় আস্তে আস্তে মাটি সড়ে গিয়ে বিশাল সুড়ঙ্গ সৃষ্টি করে। এতে ওই সুড়ঙ্গস্থলের পাকা সড়কটি আড়াআড়ি ভেঙ্গে যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়। 

স্থানীয়দের অভিযোগ, যথাসময়ে মেরামতের উদ্যোগ না নেওয়ায় সড়কটি ভেঙ্গে পড়েছে। এতে বর্তমানে দক্ষিণ মুরাদিয়ার ভক্তপাড়া-বোর্ড অফিস, চরগরবদি লঞ্চঘাট ও উপজেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এসব রুটে চলাচলকারি মাহেন্দ্রা, অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে, দুর্ভোগ পড়েছে মানুষ। 

দক্ষিণ মুরাদিয়ার বাসিন্দা সাবেক স্কুল শিক্ষক আবদুল কাদের ভূঁইয়া অভিযোগ করে বলেন, পাউবো’র ওয়াপদা বেরিবাঁধ রক্ষণাবেক্ষণে দায়িত্বরত ব্যক্তিবর্গের অবহেলার কারণে এই সড়কটি ভেঙ্গে পড়েছে। যথাসময়ে মেরামত করা হলে এমন দুর্ভোগে পড়তে হতো না। 

image


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুকহামলা, নিহত দুই

একই এলাকার বাসিন্দা মো. হানিফ বলেন, এই রুটের যান চলাচল বন্ধ থাকায় কৃষিজীবি মানুষ চাল-ডালসহ নিত্যপণ্য বাজারে আনা-নেওয়া করতে পারছে না। কেউ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া যাচ্ছে না। যাতায়ত দুর্ভোগের পাশাপাশি জোয়ারের স্রোতে পুরো এলাকা প্লাবিত হয়ে ফসল নষ্টের উপক্রম হয়েছে। 

এবিষয়ে মুরা‌দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার বলেন, সড়কটি দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তারা সরেজমিনে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

এদিকে স্থান‌ীয় সরকার প্রকৌশল অধিদপ্ত‌রের দুম‌কি উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, মাটি ভরাটের কাজ চলছে। এটি সম্পন্ন হলে ভাঙ্গনের পাকাঅংশ মেরামত করা হবে। 

image


পটুয়াখালী পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হালিম সালেহীন বলেন, বিষয়‌টি জনগুরুত্বপূর্ণ বিধায় জরুরীভা‌বে মা‌টি ভরাট ক‌রে সংস্কা‌রের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে। শীঘ্রই কাজ শুরু হ‌বে। 


একাত্তর/আরএইচ

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর