বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়েরও

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০২:০৩ পিএম

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ধান ক্ষেতের সেচ পাম্পে বৈদ্যুতিক তারে জড়িয়ে বলিদ্বারা গ্রামের মনু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫৫) ও ছেলে আব্দুল কাদের (৩২) এর  মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বলিদ্বারা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় কাদের তার বাড়ির অদূরে ধান ক্ষেতে সেচ দিতে যান। এসময় মোটরে শর্ট সার্কিট হয়ে বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই কাদেরের মৃত্যু হয়।

এদিকে ছেলে বাড়িতে ফিরে না যাওয়ায় ঘন্টা খানেক পরে নাতিকে নিয়ে নিয়ে ঘটনাস্থলে যান আফরোজা বেগম। এসময় ছেলেকে মোটর রুমে পড়ে থাকতে দেখে তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তিনিও বৈদ্যুতায়িত হন ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যায়।

এসময় বাবা ও দাদিকে পড়ে থাকতে দেখে আফরোজার সাথে থাকা কাদেরের ছেলে শিশু নুর (৫) বাসায় দৌঁড়ে গিয়ে পরিবারের অন্যদের জানায়।

আরও পড়ুন: বিদায় কমলা ভাসিন!

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের সহোযোগিতায় গ্রামবাসী মা ও ছেলের মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা আনেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।


একাত্তর/আরবিএস  

ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।
এ অঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার সুযোগ-সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী দুই মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর