তুরস্কে আবারও সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাঁচজনের সবাই নিহত

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম

মাত্র বারো দিনের ব্যবধানে আবারও বিধ্বস্ত হয়েছে তুরস্কের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার । এ ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা পাঁচ জনের সবাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএস-৫৩২ কুগার সিরিজের। ফ্রান্সের তৈরি এই মডেলের হেলিকপ্টারগুলো সেনা পরিবহনের কাজে ব্যবহৃত হয়।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ ওড়ার পর প্রদেশের তেপেবাসী জেলায় একটি খোলা তৃণভূমিতে ভূপাতিত হয় হেলিকপ্টারটি। তুরস্কের সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজগুলোতে একটি বিশাল খোলা প্রান্তরে জরুরি পরিষেবার যানবাহনগুলো অবস্থান করতে দেখা গেছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানায়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবারের ঘটনার ১২ দিন আগে গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে একটি এস-৭০ সিরিজের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল এবং সেটিতে থাকা চারজন সেনা সদস্যের সবাই নিহত হয়েছিলেন। সেই দুর্ঘটনার কার‌ণও এখন পর্যন্ত জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য তাদের বাহিনী আনুষ্ঠানিকভাবে মোতায়েন রয়েছে।

কুর্দি বিদ্রোহের অবসানের পর থেকে তুরস্কের নিজস্ব ভূখণ্ডে আর কোনো সংঘাত চলছে না। ২০২৪ সালে তুর্কি রাষ্ট্র এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির মধ্যে শান্তি প্রক্রিয়া শুরুর মাধ্যমে এই বিদ্রোহের সমাপ্তি ঘটেছে।

তথ্যসূত্র: এএফপি, এনডিটিভি

একাত্তর/কেএম
বৈশ্বিক উষ্ণতা রোধে যথেষ্ট শক্তিশালী নয় এমন অভিযোগে কপ-৩১ সম্মেলনের সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়ার উপস্থাপিত চূড়ান্ত খসড়া চুক্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্যান্য কয়েকটি দেশ। এর ফলে...
তুরস্কে জাতিসংঘের কপ৩১ জলবায়ু সম্মেলনে রাতভর আলোচনা চলার পরও নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে অচলাবস্থায় পড়েছে দেশগুলো। খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির চাহিদা কমানোর কোনো উল্লেখ না...
তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘ বার্ষিক জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বুধবার থেকে শুরু হয়েছে বিশ্বনেতাদের হাই-লেভেল হাইলাইটস পর্ব। সম্মেলনে অংশ নেওয়া প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা...
পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন শ্রমিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে হাবাস ডেমির চেলিক নামের ইস্পাত...
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। 
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের (ওডিএনআই) অতি গোপনীয় তথ্য ব্যবস্থায় সাইবার অনুপ্রবেশ বা তথ্য লঙ্ঘনের ঘটনা ঘটেছে। একাধিক সংবাদমাধ্যমের...
চাঁপাইনবাবগঞ্জের ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয়দের ভাষ্য, হতাহতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।
হরমুজ প্রণালীর অননুমোদিত বা নিষিদ্ধ রুট ব্যবহার করে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। বুধবার, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর