চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত এক, আহত তিন

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয়দের ভাষ্য, হতাহতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম টমাস (৩৫)। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বা টোলা গ্রামের বাসিন্দা।  

স্থানীয়দের বলছেন, দুপুর একটা ২০ মিনিটের দিকে মনাকষা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠ সংলগ্ন মশিউর রহমান নামের এক ব্যক্তির ঘাসের জমিতে টমাসসহ চারজন ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই টমাস মারা যান। বিস্ফোরণে সঙ্গে থাকা অপর তিনজন গুরুতর আহত হন। তবে ঘটনার পরপরই তারা সরে যাওয়ায় চিকিৎসার জন্য তাদের কোথায় নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালককেও আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র কেনাবেচায় ব্যবহৃত নগদ এক লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। সীমান্তবর্তী উপজেলায়...
রাশিয়ার সামারা অঞ্চলের সিজরান শহরে রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলায় শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আঞ্চলিক রাজধানী সামারায় ড্রোন আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য...
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তৎকালীন র‍্যাব-১১-এর অধিনায়ক...
সুনামগঞ্জে সুরমা নদীতে বালুবাহী একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ঘটনায় নৌকায় থাকা অপর চার শ্রমিক সাঁতরে...
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর