৩৬% বেড়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, ডিসেম্বর থেকেই কার্যকর

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
পোশাক শ্রমিকদের ন্যূতম মজুরি এখন ১৭ হাজার টাকা। যা কার্যকর হবে আগামী মাস থেকেই। এই বেতন আগের চেয়ে বাড়লো সাড়ে ৪ হাজার বা ৩৬ শতাংশ। মঙ্গলবার ১৪ ঘণ্টার দীর্ঘ আলোচনা, দর কষাকষির ও যাচাই বাছাই শেষে, সবার সম্মতিতে নতুন কাঠামো ঘোষণা করেন মজুরি বোর্ড চেয়ারম্যান আজাদ সুবহানী। এবার প্রতিটি ধাপেই বেতন বাড়ানো হলো ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত। এই বেতন মেনে নিয়ে সবাইকে কাজে ফেরার আহ্বান জানান চেয়ারম্যান।
 
ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে প্রধান রপ্তানি উৎস তৈরি পোশাকখাতে শুরু হয় নজিরবিহীন অস্থিরতা। মাস খানেকের এই কর্মকাণ্ডের ফলে, অন্য দেশে চলে যায় ক্রয়াদেশ, ব্যাপক ক্ষতি হয় উৎপাদন পর্যায়েও। সঙ্কট সমাধানে পয়লা নভেম্বর নতুন মজুরি বোর্ড গঠনের পরও, হয়নি উল্লেখযোগ্য অগ্রগতি।
 
বোর্ডের দ্বিতীয় বৈঠকেই ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা ধরে প্রস্তাব জমা দেয় শ্রমিক পক্ষ। এরপর, তৃতীয় বৈঠকে আসে মালিকদের প্রস্তাবনা। কিন্তু, সোমবারের দীর্ঘ সভা শেষ হয় অমীসাংসিতভাবে। এরপর, মঙ্গলবার, টানা ১৪ ঘণ্টার দর কষাকষি, আলোচনা, যুক্তি-তর্ক আর বিচার বিশ্লেষণ শেষে, ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণা করেন বোর্ড চেয়ারম্যান আজাদ সুবহানী। আগের সাড়ে ১২ হাজার থেকে যা বাড়লো ৩৬ শতাংশ বা সাড়ে ৪ হাজার টাকা।
 
বোর্ড চেয়ারম্যান জানান, ভোটের ফলাফল অনুযায়ী বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারটি ভোট পরে ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ভোট পরে ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে।  ভোটের ভিত্তিতে শ্রমিকদের জন্য সর্বনিম্ন গ্রেডে অর্থাৎ গ্রেড ফোরে নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে। এই মজুরি সকল শ্রমিক পহেলা ডিসেম্বর থেকে পাবেন এবং সেটি যোগ হবে জানুয়ারি থেকে।
 
সর্বনিম্ন এই বেতন প্রযোজ্য হবে একেবারে অনভিজ্ঞ কর্মী বা চতুর্থ গ্রেডের ক্ষেত্রে। এটি ছাড়া, বাকি তিন অর্থাৎ, তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম বা সর্বোচ্চ গ্রেডেও সমন্বয় করা হয়েছে প্রায় ৪৩ শতাংশ পর্যন্ত। এর ফলে, সবচেয়ে বেশি, প্রথম প্রথম গ্রেডের বেতন দাঁড়ালো সাড়ে সর্বোচ্চ ২১ হাজারে।
 
এই সমন্বয়কে যৌক্তিকভাবে মেনে নিয়ে, শ্রমিকদেরকে দ্রুত কাজে ফেরার আহ্বান জানানো হয়।
 
এবারের বেতন কাঠামো সমন্বয় করা হলো ৩ বছর পর।
একাত্তর/এফআর
পোশাক শ্রমিকদের নতুন বেতন-কাঠামো চূড়ান্ত করতে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মুজির বোর্ড কার্যালয়ে বৈঠক চলছে। 
কাল অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা। যেখানে নিজেদের প্রস্তাবনা জমা দিতে পারেন মালিকপক্ষ। পর্যালোচনা শেষে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্তও। যদিও, শ্রমিকদের প্রস্তাব আর মালিকদের...
পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর আলোচনার সাথে, ১১ দফা দাবি বাস্তবায়নে সোচ্চার শিল্প মালিকরা। তাদের মতে, শ্রম দক্ষতা বাড়ানো, জ্বালানি সঙ্কটের সমাধান, সুদহার কমানোসহ চলমান সঙ্কটের সমাধান না হলে, টেকসই...
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা) -এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে।...
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। 
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের (ওডিএনআই) অতি গোপনীয় তথ্য ব্যবস্থায় সাইবার অনুপ্রবেশ বা তথ্য লঙ্ঘনের ঘটনা ঘটেছে। একাধিক সংবাদমাধ্যমের...
চাঁপাইনবাবগঞ্জের ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয়দের ভাষ্য, হতাহতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।
হরমুজ প্রণালীর অননুমোদিত বা নিষিদ্ধ রুট ব্যবহার করে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। বুধবার, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর