শত্রুকে পিছু হটতে বাধ্য করতে প্রস্তুত ইরান

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও প্রস্তুত রয়েছে এবং শত্রুকে বড় ধরনের পিছু হটতে বাধ্য করতে সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন বাহিনীটির প্রধান কমান্ডার মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি। বুধবার, দ্বিতীয় ও তৃতীয় পবিত্র প্রতিরক্ষা সংক্রান্ত এক প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

আইআরজিসি প্রধান বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও ঐক্যবদ্ধ রয়েছে। ইরানি জাতির দৃঢ় সংকল্প ভাঙতে ব্যর্থ হয়ে শত্রুপক্ষ এখন তাদের ইতিহাসের অন্যতম সংকটময় সময় পার করছে বলেও মন্তব্য করেন তিনি।

মেজর জেনারেল ওয়াহিদি জোর দিয়ে বলেন, ইরানের পাল্টা আঘাত বা প্রতিশোধমূলক অভিযানের কথা বিবেচনায় না নিয়ে শত্রুপক্ষ এখন কোনো পদক্ষেপই নিতে পারছে না। এই পরিস্থিতি তাদের বড় ধরনের বিপর্যয় ও কৌশলগত অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাহিনীটির সক্ষমতা তুলে ধরে ওয়াহিদি জানান, আইআরজিসির অ্যারোস্পেস (মহাকাশ ও ক্ষেপণাস্ত্র), নৌ ও স্থল বাহিনীসহ কুদস ফোর্স এবং বাসিজ অর্গানাইজেশন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত। প্রয়োজনে শত্রুকে তাদের নিজ ভূখণ্ডের অনেক ভেতরে ঠেলে দিতে আইআরজিসি প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ইরানের সামরিক প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করে আইআরজিসি কমান্ডার আরও বলেন, দেশ, জনগণ, ইসলাম এবং মানবিক মূল্যবোধ রক্ষায় বাহিনীর প্রতিটি ইউনিট সম্পূর্ণ প্রস্তুত রয়েছে; যা যেকোনো আগ্রাসন মোকাবিলায় ইরানের শক্তি ও সক্ষমতারই বহিঃপ্রকাশ।

 

 

একাত্তর/এআরএস
ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশ পাওয় মাত্রই কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে...
ইসলামি প্রজাতন্ত্র ইরানকে উৎখাত করা, দেশটিকে খণ্ড-বিখণ্ড করা এবং অভ্যন্তরীণ অস্থিরতা উসকে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলি শাসনব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন...
হরমুজ প্রণালী দিয়ে গোপনে চলাচলের চেষ্টার সময় নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো গোপন চিঠি এবং দ্বিপক্ষীয় শান্তি আলোচনা প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই...
হরমুজ প্রণালীর অননুমোদিত বা নিষিদ্ধ রুট ব্যবহার করে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। বুধবার, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য...
পোশাক শ্রমিকদের ন্যূতম মজুরি এখন ১৭ হাজার টাকা। যা কার্যকর হবে আগামী মাস থেকেই। এই বেতন আগের চেয়ে বাড়লো সাড়ে ৪ হাজার বা ৩৬ শতাংশ। মঙ্গলবার ১৪ ঘণ্টার দীর্ঘ আলোচনা, দর কষাকষির ও যাচাই বাছাই শেষে,...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রণালীটি অতিক্রমকারী সব নৌযানকে ইরানের সশস্ত্র...
প্রথমার্ধের বিবর্ণ পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। বদলি হিসেবে নেমে জুড বেলিংহ্যামের অবিশ্বাস্য গোল এবং কিলিয়ান এমবাপ্পের জোড়া লক্ষ্যভেদে পিএসভি আইন্দহোভেনকে ৫-১ গোলে হা্রিয়েছে হোসে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর