সাত খুনে জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তৎকালীন র‍্যাব-১১-এর অধিনায়ক তারেক সাঈদের জবানবন্দিতে হত্যাকাণ্ডে জিয়াউল আহসানের নির্দেশনা ও অনুমোদনের বিষয়টি উঠে এসেছে। 

হত্যাকাণ্ডের এক যুগ পর বুধবার (২৫ নভেম্বর) আপিল বিভাগে শুরু হয়েছে এ মামলার আপিল শুনানি।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার সহযোগীদের অপহরণ করে র‍্যাব-১১-এর সদস্যরা। অপহরণের ঘটনা দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালককেও তুলে নেওয়া হয়। এ অপহরণ ও হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে র‍্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের বিরুদ্ধে। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।

পরে তারেক সাঈদের জবানবন্দিতে তৎকালীন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনা ও অনুমোদনের বিষয়টি উঠে আসে। তবে সে সময় এ মামলায় আসামি করা হয়নি জিয়াউল আহসানকে।

হত্যাকাণ্ডের এক যুগ পর  বুধবার (২৫ নভেম্বর) আপিল বিভাগে শুরু হয় র‍্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫ জন এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অন্য আসামিদের আপিলের শুনানি। শুনানিতে রাষ্ট্রপক্ষ হত্যাকাণ্ডে নির্দেশনা, অর্থ লেনদেন ও ব্যবসায়িক স্বার্থের সংশ্লিষ্টতার বিষয়গুলো তুলে ধরে।

এদিকে, সাত খুন মামলায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় আসার দিনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে শতাধিক গুম ও খুনের অভিযোগে করা মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়। এ মামলায় তার বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগে বিচার চলছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুই মামলারই পরবর্তী শুনানি হবে।

একাত্তর/কেআই
বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র বা অনৈতিক সিন্ডিকেটকে বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাশাপাশি আপিল বিভাগেও মামলা নিষ্পত্তির ক্ষেত্রে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) এক অভাবনীয় গতি ও অগ্রগতি লক্ষ্য করা গেছে। চলতি বছরের প্রথম আট মাসে নতুন...
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার বা ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বিষয়টি নিয়ে...
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে।
সিটি কর্পোরেশনসহ নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল পরিসরে তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহবান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, আজকের তরুণরা নাগরিক...
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি বন্যাকবলিত অননুমোদিত স্বর্ণখনিতে আটকে পড়া ডজনখানেক শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। বুধবার পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর