ডায়েরিতে প্রকাশ

শয়তান ও নরকের দর্শন পেয়েছিলেন পোপ ফ্রান্সিস!

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

ভ্যাটিকানের উঁচু দেয়ালের আড়ালে ক্ষমতার ভারসাম্য আর সংস্কারের কঠিন লড়াই সামলাতে গিয়ে নিজের ভেতরেই যে কী প্রবল ঝড় বয়ে যেত, তা এবার প্রকাশ্যে এল প্রয়াত পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরিতে। মঙ্গলবার প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শীর্ষক সংকলন অনুযায়ী, ২০২১ সাল থেকে টানা দুই বছর গভীর এক আধ্যাত্মিক সংকটে ভুগেছিলেন তিনি, যেখানে শয়তানের প্রলোভন, নরকের দর্শন, এমনকি অন্যদের ‘পুতুলের মতো ব্যবহার’ না করার আত্মসংগ্রামও উঠে এসেছে।

২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত ১২ বছর ক্যাথলিক চার্চের নেতৃত্ব দেওয়া এই পোপের অন্তর্জগতের এমন সব গোপন কথা সামনে আসায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।

১৯৬০-এর দশকের পর কোনো পোপের ডায়েরি এই প্রথম জনসমক্ষে এল, যা সংগ্রহ ও বিষয়ভিত্তিকভাবে সাজিয়ে ভাষ্য যুক্ত করেছেন ফ্রান্সিসের ঘনিষ্ঠ সহযোগী কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ। ১৯৯২ সালের একটি ছোট নোটবুক থেকে শুরু হয়ে ২০২৪ সালের আগস্ট, অর্থাৎ মৃত্যুর প্রায় আট মাস আগ পর্যন্ত ১৬০ পৃষ্ঠার এই ডায়েরিতে পোপের বিশ্বাস ও মানসিক টানাপোড়েনের বিরল সব অধ্যায় ধরা পড়েছে।


২০২২ সালের ডিসেম্বরের এক লেখায় ফ্রান্সিস নিজেই জানিয়েছিলেন, কীভাবে শাসনসংক্রান্ত জটিলতা, কঠিন সিদ্ধান্তের চাপ আর আত্মিক শূন্যতা একাকার হয়ে গিয়েছিল তার সংকটে। রক্ষণশীল কার্ডিনালদের প্রবল প্রতিরোধের মুখে চার্চকে আরও উন্মুক্ত করার চেষ্টা করতে গিয়ে যে প্রলোভন তাকে তাড়া করত, ফার্নান্দেজের ভাষায়, সেটিই ছিল পোপের জীবনের সবচেয়ে কষ্টকর পরীক্ষা।

ডায়েরির সবচেয়ে চমকপ্রদ দিকগুলোর একটি হলো শয়তান ও নরক দেখার অভিজ্ঞতা। ২০২১ সালের জানুয়ারির এক এন্ট্রিতে ফ্রান্সিস জীবনে তিনবার শয়তানকে দেখার কথা লিখেছেন, যার মধ্যে একবার পোপ থাকাকালীন ভ্যাটিকানের কর্মকর্তাদের এক বৈঠকেও এমনটি ঘটেছিল, সেই কর্কশ কণ্ঠস্বর তিনি ভুলতে পারেননি, আর বৈঠক ছাড়ার সুযোগ পেয়েই যেন মুক্তি পেয়েছিলেন।


২০১৮ সালের জুনে নরকের প্রবেশদ্বারে উঁকি দিয়ে আতঙ্কিত হওয়ার কথা লেখেন, তখন প্রার্থনার রোজারি জপমালাকেই ‘অস্ত্র’ হিসেবে আঁকড়ে ধরেছিলেন তিনি। ২০২৩ সালের বৈঠকে জনসমক্ষে সমালোচনাকারী এক ভ্যাটিকান কর্মকর্তাকে শাস্তি না দেয়ার কারণ জানতে চাইলে ফ্রান্সিস বলেন, নিজের সুবিধামতো মানুষকে ব্যবহার করার মতো ‘পুতুলনাচ’ তিনি হতে চান না, ঈশ্বরও তা চান না বলেই তার মনে হয়েছিল।

চিলি সফরে যৌন নির্যাতনের অভিযোগ ও তা ধামাচাপা দেয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়ে ভেঙে পড়ার কথা যেমন ডায়েরিতে এসেছে, তেমনি নিজের কড়া সমালোচক কার্ডিনাল রবার্ট সারাহ ও গেরহার্ড মুলার সম্পর্কেও সদয় মন্তব্য করেছেন ফ্রান্সিস। আর ২০২৫ সালের মে মাসে তার উত্তরসূরি হয়ে পোপ লিও হওয়া মার্কিন কার্ডিনাল রবার্ট প্রিভোস্টকে তিনি বর্ণনা করেছিলেন এক মহান পালক ও নিষ্কলুষ মানুষ হিসেবে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ভ্যাটিকানে সোমবার এক ঐতিহাসিক ও প্রতীকী সাক্ষাতে মিলিত হয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও এবং চার্চ অব ইংল্যান্ডের নবনিযুক্ত আর্চবিশপ অব ক্যান্টারবেরি সারাহ মুলালি। দীর্ঘকাল ধরে বিভক্ত এই দুই...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘শান্তি বোর্ড’-এ অংশগ্রহণ করবে না ভ্যাটিকান সিটি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো পারোলিন মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
রোমান ক্যাথলিক ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানানোর প্রক্রিয়া চলছে। তার মরদেহ রাখা হয়েছে, ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসিলিকায়। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে শনিবার সকালে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া শুরু হওয়ার...
আল্লাহর প্রতি আনুগত্য ও বিশ্বাসের শক্তির কথা পবিত্র কোরআন বারবার আমাদের মনে করিয়ে দেয়, আর সেই বিশ্বাসের গভীরতা অনেক সময় প্রকাশ পায় স্রষ্টার প্রতি আমাদের ভালোবাসার মধ্য দিয়ে।
সিরিয়ার সেনাদের মাইন অপসারণের প্রশিক্ষণ দিতে দেশটিতে আবারও সেনা পাঠানোর পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ক্ষমতায় আসার পর সিরিয়ায় এটিই হতে পারে যুক্তরাষ্ট্রের প্রথম...
সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ৯১ রানে অলআউট করার পর ব্যাট হাতেও দাপট দেখিয়েছে স্বাগতিকেরা। ৯৮ ওভার...
ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষ কোনো ভুল করলে চলমান সংঘাতের ভৌগোলিক পরিসর পরিবর্তন করবে তেহরান। একই সঙ্গে ইরানের সাতটি শর্ত পূরণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর