সেরা ১০ নবীন চিকিৎসককে সম্মাননা দিলো ইউনিভার্সেল মেডিক্যাল

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা (মে ২০২৬)–এ সর্বোচ্চ নম্বর পাওয়া শীর্ষ ১০ জন নবীন চিকিৎসককে সম্মাননা দিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল। দ্বিতীয়বারের মতো ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ শিরোনামে এ আয়োজন করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের কাছে চিকিৎসকদের মেধাক্রমের বিষয়টি তুলে ধরা এবং নবীন মেধাবী চিকিৎসকদের অনুপ্রাণিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সম্মাননার প্রধান উদ্যোক্তা আশীষ কুমার চক্রবর্ত্তী।

আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকাসহ সারাদেশের জটিল ও মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসা দেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) মো. নূরুল ইসলাম, ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন দিলীপ কুমার পাল, ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উত্তম কুমার পাল, গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, শিক্ষকদের পক্ষে অধ্যাপক একেএম খালেকুজ্জামান দীপু এবং গণমাধ্যমের পক্ষে এটিএন বাংলার সিইও ও উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মীর মো. মোতাহার হাসান। বক্তারা এ আয়োজনকে চিকিৎসা শিক্ষায় ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

মেধাতালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া চিকিৎসকেরা হলেন—প্রথম সাফিয়া তাসনিম সেমন্তি (ঢামেক, প্রাপ্ত নম্বর ১৩৩৭), দ্বিতীয় ফারিহা রহমান (ঢামেক, প্রাপ্ত নম্বর ১৩৩৪), তৃতীয় আল ইশরাত জাহান ঈশিতা (ঢামেক, প্রাপ্ত নম্বর ১৩০৮), চতুর্থ ইসরাত নাজিয়া তানিন (পটুয়াখালী মেডিক্যাল কলেজ, প্রাপ্ত নম্বর ১২৯২) এবং যুগ্মভাবে পঞ্চম সিফাত-ই-সাদিকা (ঢামেক, প্রাপ্ত নম্বর ১২৯০) ও মো. তৌহিদুল ইসলাম (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, প্রাপ্ত নম্বর ১২৯০)।

এছাড়া সপ্তম হয়েছেন তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজের শিক্ষার্থী নামান মুখিজা (ভারত, প্রাপ্ত নম্বর ১২৮৯)। যুগ্মভাবে অষ্টম স্থান অর্জন করেছেন পটুয়াখালী মেডিক্যাল কলেজের নাহিদ ইসলাম শমী (প্রাপ্ত নম্বর ১২৮৮), ঢামেকের মাহমুদুন নবী ইমন (প্রাপ্ত নম্বর ১২৮৮) এবং স্যার সলিমুল্লাহ মেডিকাল কলেজের আলিফ সানজানা রুমু (প্রাপ্ত নম্বর ১২৮৮)।

সম্মাননাপ্রাপ্ত ১০ চিকিৎসককে ক্রেস্ট, মেডেল, সনদ, লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ ও উপহার সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তা জাহান এবং সমন্বয় করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।

একাত্তর/এসি
বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে নিয়োগের জন্য ১০০ জন ভিডিপি সদস্য চূড়ান্ত করার কার্যক্রম শুরু হয়েছে।
সুদানের ব্লু নাইল অঙ্গরাজ্যে ড্রোন হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। সুদানের সামরিক বাহিনীর একটি সূত্র আল জাজিরাকে জানায়, আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ সত্ত্বেও ইউক্রেন রুশ তেল শোধনাগারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন; পাশাপাশি এর জবাবে পাল্টা ব্যবস্থা...
আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও লিটন দাসের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করে ২৮ ধাপ এগিয়েছেন হৃদয়। আর ১২০ রানের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর