মেহেরপুরের গাংনীর সাহারবাটিতে রাস্তায় শাকের বীজ শুকানো ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে এনামুল হক নামের এক কৃষককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এ দণ্ড প্রদান করেন। এনামুল হক সাহারবাটি গ্রামের দাউদ হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, এনামুল হক গাংনী-কাথুলী সড়কের সাহারবাটি নামক স্থানে শাকের বীজ শুকাচ্ছিলেন। এতে জনগন ও যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকা পাবে ৮০ লাখ মানুষ
স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮ ধারায় এনামুল হককে দোষী সাব্যস্ত করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
একাত্তর/টিএ
