ট্রাফিক পুলিশের সামনেই জীবিকার অবলম্বন পোড়ালেন ক্ষুব্ধ চালক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০২:২৯ পিএম

রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ এক রাইড শেয়ার করা মোটরসাইকেল চালক পেট্রল দিয়ে তার বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন। ইতিমধ্যে বাইকে আগুন দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রচুর আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। 

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

রাইড শেয়ার করা ওই চালকের নাম শওকত। পুলিশ জানিয়েছে, বর্তমানে তিনি পুলিশ হেফাজতে বাড্ডা থানায় আছেন। 

সোশালে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ওই মোটরসাইকেল চালক মামলা সংক্রান্ত কোনো বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। পাশাপাশি তিনি নিজের মোটরসাইকেল পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। এসময় আশপাশে লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও তিনি বাঁধা দেন।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট তার কাগজপত্র দেখতে চান। এর পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেল আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ তাকে থামিয়ে মোটরসাইকেলটির আগুন নেভায়।

তিনি আরও বলেন, আটকের জন্য নয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের তাকে থানায় আনা হয়েছে। তার ক্ষুব্ধ হওয়ার কারণ এবং তিনি কেন এমনটি করেছেন জানতেই তাকে থানায় আনা হয়েছে।

আরও পড়ুন: ১৪ নভেম্বর এসএসসি, ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু

গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. রবিউল ইসলাম বলেন, ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে আগে থেকেই ট্রাফিক সদস্যদের বলা ছিল সকালবেলা যেন সেখানে কোনো মোটরসাইকেল না দাঁড়ায়। ঘটনাস্থলে রাইড শেয়ারিংয়ের (পাঠাও) একটি মোটরসাইকেল দাঁড়ালে ট্রাফিক পুলিশ সদস্যরা চালকের কাছে কাগজপত্র দেখতে চান। কিন্তু ওই চালক কাগজপত্র না দেখিয়ে উল্টো রেগে গিয়ে নিজের বাইকে আগুন ধরিয়ে দেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মোটরসাইকেল চালকের বক্তব্য পাওয়া যায়নি।


একাত্তর/এসি

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর