প্রেমের টানে রাজপদবী ত্যাগ করছেন রাজকন্যা!

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৪ পিএম

রাজকন্যার পদবী ত্যাগ করে নিজের প্রেমিক এক সাধারণ নাগরিককে বিয়ে করতে চলেছেন জাপানের প্রিন্সেস মাকো। শুধু তাই নয়, রাজপরিবার থেকে বের হয়ে এলে যে এককালীন অর্থ দেয়ার নিয়ম রয়েছে, সেই অর্থ গ্রহণেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। 

দেশটির গণমাধ্যম জানিয়েছে, এ বছরের অক্টোবরে তারা বিয়ের ঘোষণা দিতে পারেন। 

এর আগে ২০১৭ সালে সহপাঠী কেই কোমুরোর সাথে বাগদানের কথা ঘোষণা করেন প্রিন্সেস মাকো। তবে, তার এক বছর পর তিনি গণমাধ্যমকে জানান, বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে আরও সময় লাগবে বিধায় শীঘ্রই বিয়ে করছেন না তারা। 

তবে গণমাধ্যম জানিয়েছিল, কেইয়ের মায়ের আর্থিক জটিলতার কারণে বিয়ের আয়োজন পেছানো হয়েছে। যদিও এ দাবি অস্বীকার করে দেয় রাজপরিবার। 

প্রিন্সেস মাকো জাপানের সাবেক সম্রাট আকিহিতোর নাতনি এবং বর্তমান ক্রাউন প্রিন্স আকিশিনোর মেয়ে।  

আরও পড়ুন: শেষমেষ দাড়ি ছাটাই নিষিদ্ধ করলো তালেবান!

জাপানের কয়েকশ' বছরের পুরনো রাজকীয় রীতি অনুযায়ী, রাজকীয় মর্যাদাহীন কাউকে বিয়ে করলে রাজপরিবারের সেই সদস্যকেও তার পদবী হারাতে হবে। সেক্ষেত্রে প্রায় দেড়শ মিলিয়ন ইয়েন বা প্রায় ১২ লাখ ডলারের এককালীন অর্থ পাবেন তিনি। তবে, সেই টাকা গ্রহণেও অস্বীকৃতি জানিয়েছেন মাকো। 

পাত্র কোমুরো এখন যুক্তরাষ্ট্রে আইন নিয়ে পড়াশোনা করছেন। বিয়ের পর প্রিন্সেসও সেখানেই স্থায়ীভাবে বসবাস করবেন। রাজকন্যার এই সিদ্ধান্তের প্রশংসা করছেন জাপানের তরুণ প্রজন্ম। 


একাত্তর/এসজে

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর