বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশিসহ আটক ৩২৬

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১১:৩০ এএম

মালয়েশিয়ায় গভীর রাতে অভিবাসন বিভাগের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৯৫ বাংলাদেশিসহ ৩২৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে দেশটির জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাং -এ একটি শেয়ার্ড হাউস এলাকায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদ বলেন, বৃহস্পতিবার দিনগত রাত ১টায় শুরু হওয়া অভিযানে ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়। এরপর তাদের কাগজপত্র যাচাই করে ২৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

খায়রুল দাযাইমি দাউদ বলেন, বিদেশিদের অধিকাংশই উৎপাদন খাতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের মধ্যে কেউ কেউ নিজস্ব ব্যবসা করছেন বলে মনে হচ্ছে। তারমতে, আটকদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছে। এছাড়া ৯৫ জন বাংলাদেশি, ৬৬ জন মিয়ানমারের, একজন ঘানা এবং ৬ জন ভিয়েতনামী পুরুষ ও সাতজন নারী রয়েছেন।

আরও পড়ুন: প্রথমবারের মতো বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা আজ

তিনি সাংবাদিকদের বলেন, ‘আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এমন জনবসতি রয়েছে যেখানে উপচেপড়া ভিড়, স্বাস্থ্যবিধি ব্যাহত হচ্ছে। আবাসন এবং কর্মচারী সুবিধা আইন বা আইন ৪৪৬ এর ন্যূনতম মান লঙ্ঘন করেছে। ‘আইন ৪৪৬’ মেনে না চলার অপরাধে, নিয়োগকারীদের ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে। এর আগে নিয়োগ কর্তারা আইন ভঙ্গের কারণে তিন লাখ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে।

তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

একাত্তর/এসি

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
সৌদি আরবের দাম্মামে এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে দাম্মামে খেজুর ব্যবসা শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। 
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুটি সন্ত্রাসী হামলায় নোয়াখালীর দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত একজনের পাঁচ বছর বয়সী কন্যাসন্তানও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর