একটানা ড্রাম বাজিয়ে গিনেস রেকর্ড লন্ডন প্রবাসীর

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০৩:০২ পিএম

একটানা ড্রাম বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখালেন চট্রগ্রামে জন্ম নেওয়া ব্রিটিশ নাগরিক পন্ডিত সুদর্শন দাশ। এর আগে এই তবলা বিশারদ রেকর্ডসহ তিনবার গিনেস বুকে নাম লিখিয়েছেন। 

বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাতটা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ১৬ ঘণ্টা ৪০ মিনিট ড্রাম বাজিয়ে ২০১৮ সালে গড়া নিজের রেকর্ড ভাঙ্গেন সুদর্শন।

ওয়ার্ল্ড গিনেস রেকর্ড কতৃর্পক্ষ জানিয়েছে, বাংলাদেশের বিজয়ের ৫০ বছর ও ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এর আগে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে তবলা বাদক পন্ডিত সুদর্শন দাশকে গিনেস ওয়াল্ড রেকর্ড কতৃর্পক্ষ তার নিজের করা ১৪ ঘন্টার রেকর্ড ভাঙতে চ্যালেঞ্জ ছুড়ে দেয়।

রেকর্ড ভাঙার এ দিন বিরামহীন ড্রাম বাজাতে গিয়ে নাওয়া-খাওয়া, এমনকি টয়লেট পর্যন্ত সীমিত করতে হয়েছে এই তবলা বাদককে।

image


এর আগে ২০১৬ সালে টানা ২৫ দিন তবলা বাজিয়ে, ২০১৭ সালে ২৭ ঘণ্টা ঢোল ও ২০১৮ সালে বিরামহীন ১৪ ঘণ্টা ড্রাম বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন চট্রাগ্রামে জন্ম নেওয়া পন্ডিত সুদর্শন দাশ। ভারতের শান্তি নিকেতনে তবলায় ডিপ্লোমা করে প্রায় ২০ বছর ধরে লন্ডনে স্থায়ী হওয়া পন্ডিত সুদর্শন বর্তমানে পূর্ব লন্ডনে তবলা ও ডোল একাডেমি পরিচালনা করছেন। 

image


পন্ডিত সুদর্শন মনে করেন, গিনেস ওয়াল্ড রেডর্ক বুকের অনেক ক্যাটাগরি রয়েছে যেখানে চেষ্টা করলে অনেকেই বাংলাদেশি সফল হতে পারেন। 



একাত্তর/এসি

সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর