বিজয় দিবসে নিউইয়র্কে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৩:৪৯ পিএম

বিজয়ের চেতনায় দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেয়ার সংকল্প ব্যক্ত করেছেন প্রবাসের বীর মুক্তিযোদ্ধারা। একইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অদম্য গতিতে এগিয়ে নেয়ার প্রত্যয়ের কথাও বলেন তারা। এ সময় ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। 

শনিবার (১৮ ডিসেম্বর) নিউইয়র্কে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের‘বিজয়ের সংবর্ধনা সমাবেশ’-এর এ আয়োজন করেছিল ‘সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ’৭১’র যুক্তরাষ্ট্র চ্যাপ্টার। এ আয়োজনে সহায়তা দেয় ‘মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরাম’ এবং ‘বিশ্ববাংলা টোয়েন্টিফোর’ টিভি।

মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা-সাংবাদিক লাবলু আনসারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানের একাত্তরের স্মৃতিচারণ এবং সাম্প্রতিক প্রসঙ্গ উপস্থাপন করেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মেজর (অব:) মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, বীর মুক্তিযোদ্ধা ড. মুজিবুল হক, ফোরামের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও এবং সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ এবং মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের আহবায়ক আশরাব আলী খান লিটন।

অনুষ্ঠানে সকল বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদানের সময় উত্তরীয় পরিয়ে দেয়া হয়। মুক্তিযোদ্ধাগণের মধ্যে ছিলেন মেজর (অব:) মঞ্জুর আহমেদ, শহীদ হাসান, রথীন্দ্রনাথ রায়, রাশেদ আহমেদ, রেজাউল বারি, লাবলু আনসার, মোহাম্মদ সানাউল্লাহ, আব্দুর রহমান, শহীদুল ইসলাম, নাজিম উদ্দিন, মকবুল হোসেন তালুকদার, এনামুল হক, ফিরোজুল ইসলাম পাটোয়ারি, এমদাদুল হক, রফিক আহমেদ, আবুল বাশার ভূইয়া, শামসুল আলম চৌধুরী, হাজী আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান চৌধুরী, ড. মজিবুল হক, মনজুর আহমেদ, মলিন চন্দ্র সাহা প্রমুখ।

অনুষ্ঠান শুরু হয় সবিতা দাস এবং উইলি নন্দির নেতৃত্বে সমবেত কণ্ঠে দেশের গানের মধ্য দিয়ে। শেষ হয় কণ্ঠযোদ্ধা শহীদ হাসানের বিজয়ের আমেজে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কালজয়ী গানের মধ্য দিয়ে। এর আগে প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুবের কণ্ঠেও মুক্তিযুদ্ধের গান সবাইকে উদ্দীপ্ত করে। তবলায় ছিলেন সজীব মোদক। দেশের গানের সাথে নৃত্য পরিবেশন করে এ প্রজন্মের প্রেয়তী পাল। ছিল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা পাঠের আসরও।


একাত্তর/এআর

বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অপপ্রচার ঠেকাতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।এজন্য বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির চিত্র...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর