অপপ্রচার ঠেকাতে বাংলাদেশের উন্নয়ন তুলে ধরার আহ্বান

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২০ পিএম

বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অপপ্রচার ঠেকাতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

এজন্য বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির চিত্র তুলে ধরার জন্য নিউইয়র্ক প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

রোববার নিউইয়র্কের একটি মিলনায়তনে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব-এবিপিসি নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর। দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হতে চলেছে।

এই সুন্দর সময়ে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আগামী ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সেই অনুষ্ঠানে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনও উপস্থিত থাকবেন। প্রেসক্লাবের বিদায়ী সভাপতি লাবলু আনসার অনুষ্ঠানের সমন্বয় করেন।

আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’, বলছে ইউক্রেন

সভাপতিত্ব করেন নতুন সভাপতি রাশেদ আহমেদ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠান ও এক অনাড়ম্বর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মস্কোতে উদযাপন করা হয়েছে বাংলাদেশ-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছর।
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৩তম বার্ষিকী উপলক্ষে রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাস এক সংবর্ধনা সভার আয়োজন করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশীয় অভিবাসন প্রত্যাশীরা দ্রুত বৈধতা পেতে পছন্দের গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন ইউরোপের দেশ পর্তুগালকে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর