জায়গার অভাবে ডাম্পিং করা যাচ্ছে না যানবাহন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৫ পিএম

পর্যাপ্ত জায়গার অভাবে বাধ্য হয়েই গাড়ি ডাম্পিং করার মতো অপরাধ করার পরও জরিমানা আদায় করেই ছেড়ে দিচ্ছেন বিআরটি'র ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিমরা। 

তারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন, বড় ধরণের অপরাধে এমন লঘু দণ্ডের কারণে পরিবহন খাতে নৈরাজ্য কমছে না। তাই গাড়ি ডাম্পিংয়ের জন্য নতুন জায়গা দরকার। 

অছিম পরিহনের ব্যানারে চলছে ঢাকা মেট্রোর একটি বাস। রুট পারমিট আছে গাবতলী থেকে টেকনিক্যাল ও ইসিবি চত্ত্বর হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত। বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালতের কাছে জমা দেয়া কাগজে দেখা যায় ২০২২ সালের ২৮ জুলাই পর্যন্ত এই গাড়ির রুট পারমিট আছে। 

কিন্তু, সার্ভারে গিয়ে নির্বাহী হাকিম দেখেন গেলো পাঁচ জানুয়ারিতে রুটপার্মিট শেষ হয়েছে। এতোদিন জাল সনদ দিয়েই চলছিল। গাড়িটি জব্দ করে ডাম্পিং এ পাঠায় বিআরটিএ।

অথচ একই অপরাধে এই পরিবহনের আরেকটি গাড়িকে শুধু জরিমানা করেই ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিমরা। 

বিআরটিএর নির্বাহী হাকিম জানান ডাম্পিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়েই গুরু পাপে লঘু দণ্ড দিতে হচ্ছে। এসব বাসের বিরুদ্ধে রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও।  

নির্বাহী হাকিম জানান, বাসভাড়া নিয়ে নৈরাজ্যের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স।   

তেলের দাম পাঁচ টাকা কমানোর পর গণপরিহনে কিলোমিটার প্রতি ৫ পয়সা হারে ভাড়া কমানো হয়। পরিবহনে বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই মাঠে নেমেছে বিআরটিএ। 

একাত্তর/এআর


চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর