অশান্ত বিশ্বে লালনের বাণী এখন আরও বেশি কার্যকর। তাই শুদ্ধ চর্চারমধ্য দিয়ে, লালনের বাণী ছড়িয়ে দিতে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো লালন উৎসব ২০২২। লালনেরগান, চলচ্চিত্র প্রদর্শনী কিংবা রঙ তুলিতে, প্রবাসের একটি দিন হয়ে ওঠে লালনময়।
নিউইয়র্কে এক হৃদয়মাখা আয়োজনে জীবন্ত কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনগানে গানে উচ্চারণ করলেন লালনের সব অমর বাণী। মিলনায়তন জুড়ে নেমে আসে পিনপতন নিরপতা।মুগ্ধ সকলে ডুবে যান গানের আবেশে।
লালন পরিষদ, ইউএসএ’র আয়োজনে, দিনব্যাপী লালন উৎসবে, নেমেছিল, অসংখ্যমানুষের স্রোত। নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার হয়ে উঠেছিল লালনময়। অনুষ্ঠানেরউদ্বোধন করেন, শিল্পী ফরিদা পারভীন।
অচিন পাখির খোঁজে শিরোনাম, ছিল লালনের উপর চিত্র প্রদর্শনী। এ ছাড়াসেমিনার, চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে প্রবাসে অসাধারণ আয়োজনে তুলে ধরা হয় লালনেরঅমর বাণী।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়নে আন্তরিক: সেনাপ্রধান
আগামী প্রজন্মের অংশগ্রহণে লালনকে নিয়ে আলোচনা, গান, কিংবা নৃত্যুরমাধ্যমে লালন সৃষ্টিশীল কাজকে তুলে ধরা হয়।
আয়োজকরা বলছেন, বিশ্বব্যাপী সময় এখন অশান্ত। এমন সময়ে লালনের বাণীছড়িয়ে দেয়া দরকার বিশ্বজুড়ে। সেই লক্ষ্যে, এমন আয়োজন অব্যাহত থাকবে ভবিষ্যতেও।
একাত্তর/আরবিএস
