নিউইয়র্কে অনুপ দাস ড্যান্স একাডেমির বিজয় উৎসব

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১০:৫৩ পিএম

লাল আর সবুজের রঙে নিউইয়র্কের ব্রঙ্কসের সেই সন্ধ্যাটি হয়ে উঠেছিল অপূর্ব। বাংলাদেশের পতাকার রঙে সেজে আসা নারী, পুরুষ আর শিশুর অংশগ্রহণে গোল্ডেন প্যালেস মিলনায়ন হয়ে উঠেছিল উৎসবমুখর। অনুপ দাস ড্যান্স একাডেমি (আড্ডা) এর উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে এসেছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিককর্মী, সাংবাদিক থেকে শুরু করে কমিউনিটির বিশিষ্টজনেরা।

image

নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গণে নৃত্যশিল্পী অনুপ দাস ছিলেন অগ্রগন্য একজন ব্যাক্তিত্ব। বিশেষ করে প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে অনুপ দাস যে ভূমিকা রেখেছেন, তা আজও কৃতজ্ঞতার সঙ্গে সবাই স্মরণ করে। তারই নামে গড়ে ওঠা অনুপ দাস ড্যান্স একাডেমি নিউইয়র্কে বেড়ে ওঠা শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চায় কাজ করে যাচ্ছে। ২০২০ সালে অনুপ দাস নিজেই এই স্কুলটি গড়ে তুলেছিলেন। কিন্তু কিডনি জটিলতায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। তবে থেমে থাকেনি স্কুলটির কার্যক্রম। তারই বোন আলপনা গুহ এই স্কুলটির কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। যার সঙ্গে যুক্ত হয়েছে অসংখ্য সুধীজন।

image

বৃহস্পতিবার সন্ধ্যায় (২২ ডিসেম্বর, ২০২২) নিউইয়র্কের ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ছিল বিজয় দিবসের কেক কাটা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো, মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্রের প্রদর্শনী, কবিতা আবৃত্তি, নৃত্য ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান।
অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর বিজয় দিবস উপলক্ষ্যে কেক কাটেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়। এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযাদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট শাখা’র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীরমুক্তিযোদ্ধা এম এ নাসির। এ সময় তাদেরকে উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধান করেন অনুপ দাস ড্যান্স একাডেমির প্রধান আলপনা গুহ। সুরাইয়া আলম লাকি এবং পল্লব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর আয়েশা হক, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাগর লোহানী এবং সাংবাদিক শামীম আল আমিন। এ সময় সাগর লোহানীর পরিচালনায় নির্মিত প্রামাণ্যচিত্র ‘আমি বিজয় এনেছি’ প্রদর্শিত হয়।

image

দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রথীন্দ্রনাথ রায় ও চন্দন চৌধুরী। আবৃত্তি করেন শিল্পী পারভীন সুলতানা, ক্লারা রোজারিও এবং শুক্লা রায়। এ ছাড়া অনুপ দাস ড্যান্স একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে হওয়া বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান সবাইকে আলোড়িত করে; হৃদয় ছুঁয়ে যায়। নৃত্য পরিবেশন করেন নির্মা গোল্ডার, ঈশানী চৌধুরী, মৃদুলা আলম, কৃষ্ণা দেব, অর্পিতা পাল, ঈশা রায়, তিশা রায়, চৈতন্য দেব, পারমিতা সাহা, অমৃতা সাহা, তৃপর্ণা, রুচি, সংহিতা, সৃষ্টি, আদৃকা। নৃত্য পরিচালনা করেন মিথান দেব, ড. সারিকা প্রসাদ এবং আভা রায় ভাটনাগার।

বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সেখানে জড়ো হন অসংখ্যা প্রবাসী। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে আসা সবার অংশগ্রহণে অনুষ্ঠানস্থলই যেনো পরিণত হয়েছিল একটুকরো বাংলাদেশে।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে। এ সময় কনস্যুলেট ভবনের কাচের দরজা...
দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের বাড়িতে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিওর মৃত্যুর এক মাস পর প্রথমবারের মত দুঃখ প্রকাশ করলেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর