নিউইয়র্কে প্রামাণ্যচিত্র প্রদর্শনীকে ঘিরে মুক্তিযুদ্ধ উৎসব

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১০:৩৫ এএম

ঐতিহাসিক ৭ই মার্চের প্রেক্ষাপটে রচিত কবি নির্মলেন্দু গুণের অসামান্য কবিতা ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ অবলম্বনে নির্মিত প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেলো নিউইয়র্কে। স্থানীয় সময় সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এই প্রদর্শনীকে ঘিরে হয়ে গেলো বর্ণাঢ্য মুক্তিযুদ্ধ উৎসব। ডায়াসপোরা নামের একটি সংগঠন এই উৎসবটির আয়োজন করে।  

বিকাল ৪টায় এক ক্যানভাসে যৌথ চিত্রকর্মের মধ্য দিয়ে শুরু হয় এই দিনের আয়োজন। বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের শিল্পীরা বিশালাকৃতির ক্যানভাসে ফুটিয়ে তোলেন বঙ্গবন্ধুর মুখ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে। প্রায় একই সময়ে শিল্পী আখতার আহমেদ রাশার করা মুক্তিযুদ্ধের ভাস্কর্য নিয়ে শুরু হয় প্রদর্শনী। দুটি প্রদর্শনীরই উদ্বোধন করেন বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক মতলুব আলী। 

এসময় মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের সভাপতি আর্থার আজাদ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, ভাস্কর আখতার আহমেদ রাশা, ডায়াসপোরার পক্ষে প্রতাপ দাস ও এজাজ আলম উপস্থিত ছিলেন।     

image


এরপর সন্ধ্যা ৬টায় শামীম আল আমিনের পরিচালনা ও প্রতাপ দাসের প্রযোজনায় নির্মিত ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী পর্ব শুরু হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস-বিপার শিল্পীদের যৌথ নৃত্যের মধ্য দিয়ে পর্দা ওঠে। বাংলাদেশের গানের সঙ্গে দলীয় এই পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। এরপর শিল্পী সীতেশ ধর, মৃদুল আহমেদ আর জারিন মাইশার ভিন্নধর্মী পরিবেশনায় উঠে আসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ‘সৃষ্টি সুখের উল্লাসে’। এরপর উদ্বোধনী বক্তব্য রাখেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। 

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ৭ই মার্চের সেই ভাষণই মূলত বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের দিকে নিয়ে যায়। পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে এই ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে’। 

কনসাল জেনারেল ড. মনির প্রামাণ্যচিত্রটি নির্মাণের জন্য পরিচালক ও প্রযোজককে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তব্য শেষে কনসাল জেনারেলের হাতে তুলে দেয়া হয় প্রামাণ্যচিত্রটির একটি পোস্টার।   

এরপরই শুরু হয় প্রামাণ্যচিত্রটি। প্রামাণ্যচিত্রটিতে সাক্ষাৎকার দিয়েছেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, কবি নির্মলেন্দু গুণ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং মুক্তিযোদ্ধা ও লেখক হারুন হাবীব। প্রামাণ্যচিত্রে আবৃত্তি করেছেন খ্যাতিমান অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর, নেপথ্য কণ্ঠ দিয়েছেন আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। ৭ই মার্চ বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক ভাষণের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্যচিত্রটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। পরে উপস্থিত সুধীজন প্রশংসায় ভাসান নির্মাণ সংশ্লিষ্টদের। 

image


প্রামাণ্যচিত্র শেষে মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমামের আবেগঘন বক্তব্য সবার চোখে জল এনে দেয়। বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ, নেপালি আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা দীপক রনিয়ার এবং সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদের দারুণ বিশ্লেষণ হয়ে ওঠে মনে রাখার মতো। মুক্ত আলোচনায় আরও অংশ নেন নির্মাতা শামীম আল আমিন ও প্রযোজক প্রতাপ দাস। এ সময় সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস, লেখক আবেদীন কাদের, মুক্তিযোদ্ধা ফকির রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ড. প্রদীপ কর, চিত্র শিল্পী বাশিরুল হক, অভিনেত্রী লুৎফুন নাহার লতা, শিরীন বকুলসহ অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এজাজ আলম আর সাবিনা নীরু। 

অনুষ্ঠানটি শেষ হয় মুক্তিযুদ্ধের সময়কার জাগরণের গান দিয়ে। অনুষ্ঠানটি দেখতে আসা সুধীজন হৃদয় উজাড় করে উপভোগ করে, একাত্ম হয়ে যায় মুক্তিযুদ্ধ উৎসবের সঙ্গে। আর জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের সুবিশাল চত্বরটি যেনো হয়ে ওঠে লাল সবুজের এক খণ্ড বাংলাদেশ।


একাত্তর/এসজে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।...
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক আন্তর্জাতিক অংশগ্রহণ এবং ব্যবসায়ীক ম্যাচমেকিংয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে পঞ্চম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পঞ্চম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬’ এবং ‘নবম বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৬’।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর