লন্ডনে ঢাবি অ্যালামনাইরা উদযাপন করলো বৈশাখী উৎসব

আপডেট : ০২ মে ২০২৩, ০৯:০৬ পিএম

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের উদ্যোগ রবিবার পালিত হয়েছে ঈদ পুর্ণমিলনী ও বৈশাখী উৎসব ১৪৩০। বাংলা নববর্ষকে বরণ করে নিতে পূর্ব লন্ডনের ভ্যালেন্টাইন্স পার্কে আয়োজিত উৎসবের মূল আকর্ষণ ছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা। 

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডব্রীজ কাউন্সিলের মেয়র কাউন্সিলর জয়ারঞ্জন থাভাথুরা এবং গত শতাব্দীর ৬০ এর দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাস ব্যারিস্টার আনিস রহমান ওবিই। বর্ষবরণ আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার বৈচিত্রময় প্রকৃতির রূপ ফুটিয়ে তুলতে চারুকলার সাবেক শিক্ষার্থীরা তৈরী করেন হুতুম প্যাঁচা, রয়েল বেঙ্গল টাইগার ও টিয়া পাখির মুখোশ ও প্লাকার্ড। 

image

বৈশাখী শোভাযাত্রায় অংশ নিতে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। একই অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের সদস্যরা রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক শপথ গ্রহণের ঐতিহাসিক মুহুর্তেকেও স্মরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক তানভীর আহমেদের পরিচালনায় বর্ষবরণের আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের অপর সদস্য  থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামী, ব্যারিস্টার হাফিজুর রহমান, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, প্রদীপ মজুমদার, রওশন জাহান পলি, ফাতেমা বেগম লিলি, ফাতেহা পলি, তাসলিমা মীরা, শওকত আলী বেনু, এ্যাডভোকেট শাহ আলম সরকার, হারুনুর রশীদ, রেদওয়ান জান্নাত ঈশিতা, রথীন্দ্র গোস্বামী সহ অন্যান্যরা। নতুন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাসেক্স বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. কানামিক কনি খান ও সিরাজুম মুনিরা সিফাত। 

image

অনুষ্ঠানের  প্রধান অতিথি রেডব্রীজ কাউন্সিলের মেয়র কাউন্সিলর জয়া রঞ্জন বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন ব্রিটেনের মিশ্র সংস্কৃতির পরিচয়কে প্রতিনিধিত্ব করে'। এই উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন তিনি। চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য শিল্পী মাসুদ মিজান বলেন, 'চারুকলা অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে মঙ্গল শোভা যাত্রার জন্য যেভাবে মুখোশের ডিজাইন করেছি, ৩০ বছর পর লন্ডনে আবারো এধরণের উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে গৌরব বোধ করছি।' উপস্থিত অ্যালামনাইরা প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ইউকে উদ্যেগে লন্ডনে এ ধরণের বৈশাখী উৎসব আয়োজনের প্রত্যাশা করেন। 

বৈশাখী উৎসবে সঙ্গীত পরিবেশন করেন ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য সঙ্গীত শিল্পী সারওয়ারী আলম ও আজিজুর রহমান। এছাড়াও নৃত্য শিল্পী মোহাম্মদ দ্বীপের পথ নৃত্য বৈশাখী আয়োজনে অংশ নেওয়া অ্যালামনাইদের মাঝে আনন্দের সঞ্চার করে।

আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের অপর সদস্য  থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামী, ব্যারিস্টার হাফিজুর রহমান, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, প্রদীপ মজুমদার, রওশন জাহান পলি, ফাতেমা বেগম লিলি, ফাতেহা পলি, শাহীনা জেবিন, তাসলিমা মীরা, শওকত আলী বেনু, এ্যাডভোকেট শাহ আলম সরকার, হারুনুর রশীদ, রেদওয়ান জান্নাত ঈশিতা,  রথীন্দ্র গোস্বামী সহ অন্যান্যরা।'


একাত্তর/এআর

পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে অবস্থিত আলতাব আলী পার্কের শহীদ মিনারটি বিদেশের মাটিতে বাঙালি ঐতিহ্য ও শোকের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।
দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেলকে অভ্যর্থনা জানিয়েছে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
বাংলা ভাষার আন্তর্জাতিক মর্যাদা প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও বায়ান্নর অমর ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে যথাযোগ্য মর্যাদায় ‘বাংলা ভাষা শহিদ...
বহির্বিশ্বে বসবাস করা বাংলা ভাষার কবিকে পুরস্কৃত করে নজির স্থাপন করেছে বাংলা একাডেমি। এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়ার পর এমনই অভিমত ব্যক্ত করেছেন কবি, দ্বিভাষিক, লেখক সংগঠক ও গল্পকথক...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর