অস্ট্রেলিয়ায় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৫ মে ২০২৩, ০২:২০ পিএম

অস্ট্রেলিয়ায় ডারউইনে দুর্বৃত্তের হামলার পর রয়্যাল ডারউইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকালের হামলার ঘটনায় শুক্রবার তার মৃত্যু হলো। খবর ডেইলি মেইলের।

তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর নাম বা পরিচয় জানা না গেলেও সহপাঠীরা বলছেন তিনি চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ হামলার ঘটনায় সন্দেহভাজন ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছেন।

ওই শিক্ষার্থীর ফ্লাটমেটরা জানান, তারা ঘটনার দিন সকাল সাড়ে চারটার দিকে শব্দ শুনে ওই শিক্ষার্থীর রুমে গিয়ে তাকে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এসসয় তারা জরুরি সেবা নম্বরে কল করলে দ্রুত ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়।

সিসিটিভি ফুটেজে পুলিশ দেখেছে, একজন ব্যক্তি ঘটনার পর দ্রুত অগ্নি নির্বাপক যন্ত্র হাতে নিয়ে পালিয়ে যান।

এনটি পুলিশ মিনিস্টার কেট ওয়ার্ডেন বলেন, ওই ছাত্রের মৃত্যুতে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবারের একজন ছিলেন।

আরও পড়ুন: ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর কর্মসূচিস্থলে লীগ-বিএনপি হাতাহাতি

পুলিশ বলছে, এ ঘটনার সুষ্ঠু তদন্তের চেষ্টা চলছে। এরইমধ্যে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।


একাত্তর/আরএ

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির নেতারা। 
অস্ট্রেলিয়ার ড্যাফোডিল অ্যালামনাই পুনর্মিলনীতে বিশ্বব্যাপী ড্যাফোডিল অ্যালামনাইদের সমন্বিত অবদানের মাধ্যমে ১০ মিলিয়ন ডলারের ক্রাউডফান্ড প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো....
বাংলাদেশ আওয়ামী লীগের মেলবোর্ন শাখার নেতারা সম্প্রতি অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের সংসদ সদস্য পিটার খলিল এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় বাংলাদেশ সম্পর্কে বিরোধী রাজনৈতিক দল ও স্বাধীনতা বিরোধী...
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ট্রাকের ধাক্কায় বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোরে মেলবোর্নের মাউন্ট ওয়েভারলি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীর নাম আজরাফ।...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর