অসাধারণ আবৃত্তি সন্ধ্যায় মুগ্ধতা ছড়ালেন শুক্লা রায়

আপডেট : ১২ জুন ২০২৩, ০৫:৪১ পিএম

জয়িতা ও শোভন- একে অপরকে ভালোবাসে। এক জীবনে তারা কাছে পায় না নিজেদেরকে। তবুও তাদের ভালোবাসা, প্রেম আর বিরহের গল্প শেষ হয় না। সঙ্গে একে একে যুক্ত হয় জীবন বাস্তবতার নানা ঘটনাপ্রবাহ। দীর্ঘ একটি গল্পের মধ্যে শিল্পী শুক্লা রায় নিপুণভাবে যুক্ত করেন প্রাসঙ্গিক অনেকগুলো কবিতা।

আর এভাবেই কথা ও কবিতায় তিনি মন ভরিয়ে দেন মিলনায়তন ভর্তি দর্শক শ্রোতাদের। রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত হয় শুক্লা রায়ের একক আবৃত্তি সন্ধ্যা। ছুটির দিনটিতে সেখানে ছিল সংস্কৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড়।

‘আমার আপন আলোয়’ শিরোনামের এই অনুষ্ঠানে কবিতার সঙ্গে সেতারের ঝংকার তোলেন মোরশেদ খান। ওয়াশিংটন ডিসি থেকে নিউইয়র্কে এসে যোগ দেন বিশিষ্ট বংশীবাদক মোহাম্মদ মাজিদ। তাহরিনা পারভীন প্রীতির সঞ্চালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ক্রিষ্টিনা লিপি রোজারিও ও রিচার্ড রিকি গোমেজ। শিল্পী শুক্লা রায়ের জীবনী পাঠ করেন পারভীন সুলতানা।

অনুষ্ঠানটির আয়োজন করে শুদ্ধ শিল্প ও সংস্কৃতি চর্চা কেন্দ্র ‘নান্দনিক’। এই আয়োজনের মধ্য দিয়ে নান্দনিকেরও যাত্রা শুরু হয়। আয়োজন সহযোগী হিসেবে ছিল আবৃত্তি অনলাইন ও সাহিত্য একাডেমি। অনুষ্ঠানে শিল্পী শুক্লা রায় একদিকে যেমন অসাধারণ ভঙ্গিমায় দর্শকদের গল্প শুনিয়েছেন, অন্যদিকে আবৃত্তি করেছেন অনেকগুলো কবিতা।

শুরুতেই শিল্পী পরিচয় করিয়ে দেন গল্পের প্রধান দুই চরিত্র জয়িতা আর শোভনের সঙ্গে। এরপর তাদের গ্রামের প্রসঙ্গ এনে তিনি আবৃত্তি করেন জসিমউদ্দিনের ‘নিমন্ত্রণ’ কবিতাটির অংশবিশেষ। বাঁশির সঙ্গে দেশের গান মিলিয়ে পরিবেশটা অন্যরকম হয়ে ওঠে।

image


জয়িতাদের পরিবারের কথা বলতে গিয়ে আসে শামসুর রাহমানের ‘দু:খ’ কবিতাটি। আবার সমাজে নারীদের দুর্দশার চিত্র আঁকতে শিল্পী পাঠ করেন কবিতা সিংহের ‘আমিই সেই মেয়ে’ কবিতা থেকে। ‘ছবির ফ্রেম’ নামে নিজের লেখা একটি কবিতাও আবৃত্তি করেন শুক্লা রায়।

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ আর মহান স্বাধীনতা অর্জনের ইতিহাস উঠে আসে কথামালায়। শিল্পী শুক্লা রায় আবৃত্তি করেন নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’। রবী ঠাকুর কিংবা নজরুলের গানের ভিন্নধর্মী পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

তাদের কবিতার মধ্যে উপস্থিত ছিলেন কবি শহীদ কাদরী, সুভাষ মুখোপাধ্যায় এবং রফিক আজাদও। জয়িতা ও শোভনের মিষ্টি প্রেম ফুটে ওঠে রুদ্র গোস্বামীর ‘অসুখ’ কিংবা আবিদ আজাদের ‘বোতাম’ কবিতায়।

আবার দীর্ঘ অপেক্ষার আকৃতি ছিল জীবনানন্দ দাসের ‘পঁচিশ বছর পরে’ কবিতায়। পাওয়া না পাওয়ার মাঝেও আশা থাকে, থাকে হতাশাও। আশরাফুন নাহার লিউজার ‘স্বপ্নগুলো হয়তো অহেতুক’ কবিতাটিও ছিল তেমনি। এভাবেই এগিয়ে যাওয়া অনুষ্ঠানে কবিতা আর কথামালার মাঝে ছিলো বেশ কয়েকটি গানের অনবদ্য সংযোজন।

আরও পড়ুন: মাস্কের স্পেসএক্সে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর

শিল্পী শুক্লা রায় বলেন, ‘দীর্ঘ প্রস্তুতি ও অনুশীলনের পর আমরা এই পরিবেশনাটি দর্শকদের উপহার দিয়েছি। একক আবৃত্তি সন্ধ্যা হলেও, অনুষ্ঠানটিকে আমরা নতুনভাবে সাজিয়েছিলাম। সবার ভালো লেগেছে দেখে, আমার মনে হয়েছে পরিশ্রম সার্থক হয়েছে। ভবিষ্যতেও দর্শকদের চমৎকার কিছু অনুষ্ঠান উপহার দেয়ার পরিকল্পনা আমাদের আছে’।


একাত্তর/আরএ

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে। এ সময় কনস্যুলেট ভবনের কাচের দরজা...
দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের বাড়িতে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিওর মৃত্যুর এক মাস পর প্রথমবারের মত দুঃখ প্রকাশ করলেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর