এক বছরে বিদেশ গেছেন পৌনে ১১ লাখ কর্মী

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৫:৫৮ পিএম

২০২২-২০২৩ অর্থবছরে এ পর্যন্ত (১৫ জুন ২০২৩ ) ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কাজের উদ্দেশে গেছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।  

সোমবার সংসদে সরকারি দলের সদস্য আলী আজমের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, গত অর্থবছরের একই সময়ে ২০২১-২০২২ এ (১৫ জুন ২০২২) ৯ লাখ ৭ হাজার ৭ জন কর্মী বিদেশে গমন করেছে। চলতি অর্থ বছরে গত বছরের তুলনায় ১৫ দশমিক ৫৯ শতাংশ বেশি কর্মী বিদেশ গেছেন।

সরকারি দলের অপর সদস্য হাবিবুর রহমানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে ইমরান আহমদ বলেন, জনশক্তি রপ্তানির উদ্দেশে নতুন নতুন দেশের সাথে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে লিবিয়া, মাল্টা, আলবেনিয়া, রোমানিয়া ও সার্বিয়ার সাথে চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে।


একাত্তর/আরবিএস  

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর