২০২৪ সালের নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার  আহ্বায়ক হাসান ফেরদৌস

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১০:৫৯ এএম

লেখক ও সাংবাদিক হাসান ফেরদৗসকে ৩৩তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক নির্বাচন করা হয়েছে। ২০২৪ সালের মে মাসে এই মেলা অনুষ্ঠিত হবে। সম্প্রতি মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রবাসের ঐতিহ্যবাহী সংগঠন মুক্তধারার আয়োজনে গত তিন দশকের বেশি ধরে অনুষ্ঠিত নিউ ইয়র্ক বাংলা বইমেলা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে সর্ববৃহৎ বাংলা বইমেলা ও বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন হিসাবে ইতোমধ্যেই সর্বত্র আদৃত হয়েছে। বাংলা ভাষার সেরা লেখক ও শিল্পীদের উপস্থিতি ছাড়াও দুই বাংলার বিপুল সংখ্যক প্রকাশকের অংশগ্রহণের ফলে মেলাটি প্রবাসী বাঙ্গালিদের একটি সাংবাৎসরিক মিলন মেলায় পরিণত হয়েছে। এই মেলা প্রবর্তিত বাৎসরিক মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরষ্কার দেশে-বিদেশে লেখক ও সাহিত্য আমোদীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।  

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. নূরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় ২০২৪ সালের মে মাসে নিউ ইয়র্কে ৪দিন ব্যাপী মেলা আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। গত বছর অনুষ্ঠিত বইমেলার সম্মানিত অতিথি ও দর্শকদের দাবির প্রেক্ষিতে মুক্তধারা ফাউন্ডেশনের কার্য়করী কমিটি বইমেলার নতুন নামকরণের সিদ্ধান্ত নেয়।  এখন থেকে বইমেলার নতুন নাম   ‘নিউ ইয়র্ক  আন্তর্জাতিক বাংলা বইমেলা’। আশা করা হচ্ছে বাংলাদেশ ও ভারতের অন্যুন ৪০টি প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ নেবে । নিউ ইয়র্ক ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সাহিত্য সংগঠনকেও তাদের প্রকাশিত নতুন গ্রন্থ প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানানো হবে।

বৈঠকে ড. নূরন নবী আশা প্রকাশ করেন, বিগত বছর সমূহের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী বইমেলা বিষয় বৈচিত্র ও অন্তর্ভূক্তিমূলক অংশগ্রহণে সকলের দৃষ্টি আকর্ষণ করবে।  লেখক ও কলামিস্ট হাসান ফেরদৗস বইমেলার আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করায় তিনি নির্বাহী কমিটির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান এবং পরবর্তি মেলার সাফল্য কামনা করেন।

প্রবাসের সুপরিচিত মুখ হাসান ফেরদৌস ১৯৮৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাসিন্দা, কাজ করেছেন জাতিসংঘের সদর দপ্তরে। তার আগে ঢাকায় সাংবাদিক হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন দৈনিক সংবাদ, ঢাকা কুরিয়ার ও সচিত্র সন্ধানী পত্রিকায়। কলাম লিখেছেন দৈনিক বাংলাদেশ টাইমস, বাংলাদেশ টুডে, সানডে স্টার, ভোরের কাগজ এবং প্রথম আলো পত্রিকায়। নিউইয়র্ক থেকে প্রকাশিত অধুনালুপ্ত ইংরেজি মাসিক ভয়েস অব বাংলাদেশ সম্পাদনা করেছেন কয়েক বছর। তিনি ২০টির অধিক গ্রন্থের লেখক, যার মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস-ভিত্তিক পাঁচটি গ্রন্থ।

মুক্তধারার প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা আগামী মেলার আহ্বায়ক হিসাবে দায়িত্ব গ্রহণে সম্মত হওয়ায় হাসান ফেরদৗসকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংগঠনের নবীন-প্রবীন সকল সদস্য ও সমর্থকদের সম্মিলিত চেষ্টায় আগামী বছর একটি স্মরণীয় বইমেলা আয়োজন সম্ভব হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও কানাডা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অভিবাসী বাঙ্গালিদের অংশগ্রহণে নিউ ইয়র্ক বইমেলা একটি প্রকৃত বিশ্বমেলায় রূপান্তরে হাসান ফেরদৌসের নেতৃত্ব বিশেষ সহায়ক হবে। তিনি জানান, খুব শীঘ্রই মেলার তারিখ ও স্থান ঘোষিত হবে। এব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য মুক্তধারার ওয়েব সাইটে www.nyboimela.org এই ঠিকানায় চোখ রাখতে তিনি অনুরোধ করেন।

এআর
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।...
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক আন্তর্জাতিক অংশগ্রহণ এবং ব্যবসায়ীক ম্যাচমেকিংয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে পঞ্চম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পঞ্চম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬’ এবং ‘নবম বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৬’।
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর