দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:০৩ এএম

দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে সন্ত্রাসীরা গুলি করে বাংলাদেশি এক যুবককে হত্যা করেছে বলে দাবি করেছে পরিবার।

বুধবার স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম রাসেল (৩২) নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রইস মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই চাটখিল খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক আলমগীর হোসাইন বলেন, বুধবার রাতে হকিস্ট্রিট শহরে এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে যায় রাসেল। খাবার শেষে দোকানে ফেরার পথে আফ্রিকান সন্ত্রাসীরা তার গাড়িতে এলোপাথাড়ি গুলি চালায়।

এসময় রাসেলকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা চান।

আলমগীর হোসাইন জানান, রাসেল গত ১২ বছর থেকে আফ্রিকায় থাকেন। ব্যবসায়ীক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাসেল দেড় বছর আগে দেশে এসে বিয়ে করেছিলেন। তার ৯ মাস বয়সী এক মেয়ে শিশু রয়েছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, নিহতের পরিবারের কেউ এ বিষয়ে তাদের জানায়নি। খোঁজ নিয়ে সার্বিক সহায়তার প্রত্যাশাও দেন তিনি।

একাত্তর/আরএ
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুটি সন্ত্রাসী হামলায় নোয়াখালীর দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত একজনের পাঁচ বছর বয়সী কন্যাসন্তানও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় ভিন্ন দুটি ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া পাঁচ বছর বয়সী এক শিশুও আহত হয়েছে।
ইতালির রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে ঢুকে নোয়াখালীর একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হয়েছেন ওই পরিবারের আরেক সদস্য।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর