‘একমাত্র বঙ্গবন্ধুই নজরুলকে ধারণ করতে পেরেছিলেন’

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:১২ পিএম

একমাত্র বঙ্গবন্ধুই কবি নজরুলকে ধারণ করতে পেরেছিলেন বলে মনে করেন বিশিষ্ট নজরুল গবেষক ও শিক্ষাবিদ ড. আলী হোসেন চৌধুরী। 

শুক্রবার যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের উদ্যোগে আয়োজিত 'সাম্য ও অসাম্প্রদায়িক কবি নজরুল' শীর্ষক আলোচনার প্রধান অতিথি তিনি একথা বলেন।  

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রের কাঠামো যে মৌলিক ভিত্তির উপর গড়ে উঠেছে- সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা ও গণতন্ত্র সব কিছুই নজরুলের লেখায় রয়েছে। নজরুলের বিজয়িণী কবিতার মতই বঙ্গবন্ধু নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছেন।
 
নজরুল গবেষক ও কবি ড. চৌধুরীর যুক্তরাজ্য সফর উপলক্ষ্যে শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের শহীদ ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে নজরুল বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে পরিচালনা পরিষদের সদস্য ও থার্ড সেক্টর কন্সালটেন্ট বিধান গোস্বামী সেমিনারের সভাপতিত্ব করেন। বিধান গোস্বামী বলেন, কবি নজরুল অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তাঁর গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। আমরা যখনই দুঃসময়ের মুখোমুখি হই - তখনই কবির অসাম্প্রদায়িক, উদারনৈতিক ও মানবিক বোধসম্পন্ন সৃষ্টি আমাদের অনুপ্রাণিত করে।’

অনুষ্ঠানের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য ও একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাংবাদিক তানভীর আহমেদ বলেন, ব্রিটিশ বাংলাদেশী নতুন প্রজন্ম ও আন্তর্জাতিক কমিউনিটির কাছে নজরুলকে উপস্থাপন করতে হলে সরকারকে নজরুল গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। নজরুলের গান, কবিতা ও সৃষ্টিকে শিশু-কিশোর বান্ধব ডিজিটাল রূপ দিতে হবে। ব্রিটেনের লাইব্রেরীগুলোতে নজরুলের কবিতা ও গানের ইংরেজী অনুবাদ গ্রন্থ সংযুক্ত করতে হবে।

সেমিনারে অ্যালামনাইদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য শওগাত আলী বেনু, পলি জাহান, নীহারিকা রায়, সুলতানা রশিদ নাসরিন ও রেহানা আক্তার। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনিউল ইসলাম মঞ্জু, সংবাদ পাঠিকা হিমিকা ইমাম, সুমনা মজুমদার, চ্যানেল গোমতির সত্ত্বাধিকারী এমডিজে খোকন, আবদুল মতিন মজুমদার, হাবিবুর রহমান মজুমদার, সাইফ মালিক মিঠু, নাহিদ জামান ও শিল্পী মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, বাংলাদেশ আইন সমিতি ইউকের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, খালেদ এহিয়া ও কুমিল্লা কন্সোর্টিয়াম ইউকে'র যুগ্ম সম্পাদক খালেদুল ইসলাম খালেদ।

অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য শিল্পী সারোয়ার-ই আলম, নীলা নিকি খান ও তারানা রউফ কান্তা। আলোচনা শেষে কেক কেটে শিক্ষাবিদ ও কবি ড. আলী হোসেন চৌধুরীর ৭১তম জন্মদিন উদযাপন করা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের স্মারক টি-শার্ট উপহার দেয়া হয়।

একাত্তর/এসি
পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে অবস্থিত আলতাব আলী পার্কের শহীদ মিনারটি বিদেশের মাটিতে বাঙালি ঐতিহ্য ও শোকের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।
দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেলকে অভ্যর্থনা জানিয়েছে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
বাংলা ভাষার আন্তর্জাতিক মর্যাদা প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও বায়ান্নর অমর ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে যথাযোগ্য মর্যাদায় ‘বাংলা ভাষা শহিদ...
বহির্বিশ্বে বসবাস করা বাংলা ভাষার কবিকে পুরস্কৃত করে নজির স্থাপন করেছে বাংলা একাডেমি। এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়ার পর এমনই অভিমত ব্যক্ত করেছেন কবি, দ্বিভাষিক, লেখক সংগঠক ও গল্পকথক...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর