মোস্তফা সারওয়ারের ইংরেজি কবিতা যুক্তরাষ্ট্রে পুশকার্ট পুরস্কারের জন্য মনোনীত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের লুজিয়ানা স্টেটের রাজধানী ব্যাটন রুজের সাদার্ন ইউনিভার্সিটির ‘সংগম লিটারারি ম্যাগাজিন’-এ প্রকাশিত মোস্তফা সারওয়ারের ইংরেজি কবিতা ‘ওয়েক অব দ্য মস্কভা’কে আটচল্লিশতম পুশকার্ট পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে।

কবিতাটি ২০২৩ সালের বসন্ত সংখ্যায় ছাপা হয়েছে অন্যান্য কবিদের সাথে। পুরস্কার ঘোষণা করা হবে শরৎকালে। এছাড়াও সারওয়ারের কবিতাটি অন্তর্ভুক্ত হয়েছে ইউক্রেনের উপর রচিত তাঁর একটি ইংরেজি কবিতা সংকলনে। এটি ছাপাবে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় প্রেস।

সারওয়ারের ইংরেজি কবিতা ‘ওয়েক অব দ্য মস্কভা’ বিদগ্ধজনদের প্রশংসা পেয়েছে। ইউনিভার্সিটি অব জর্জিয়ার সঙ্গীতের অধ্যাপক ড. ডেভিড হ্যাস বলেন, সারওয়ার মস্কভা যুদ্ধজাহাজ ডুবির বর্ণনা না করে বরং কল্পনার রঙে রাঙিয়েছেন শেষকৃত্যের এক চমকপ্রদ চিত্রকল্প যেখানে মাছেরা হল অংশ গ্রহণকারী। সংক্ষিপ্ত পৃথক অনুচ্ছেদের সমাহারে অতীতের সাথে চমৎকার মেলবন্ধন ঘটিয়ে পাঠকদের জন্য এমন পরিপ্রেক্ষিত সৃষ্টি করেছে যা ললিত কলার অন্য মাধ্যমে সম্ভব নয়।

লুজিয়ানা স্টেট সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি ও হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি জাস্টিস স্টিভেন প্লটকিন বলেছেন বলেন, রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভার সলিল সমাধির উপর লেখা সারওয়ারের কবিতাটি প্রকাশ করেছে ইতিহাসের অন্তহীন এবং ধ্বংসাত্মক যুদ্ধগুলো। কবিতাটি চিত্রিত করেছে যে, যুদ্ধের ফলাফল হল জীবন ও সম্পদের ধ্বংসযজ্ঞ। ইতিহাসের শিক্ষা হল, যুদ্ধে কারও বিজয় নেই।

সাদার্ন ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচারের চেয়ারম্যান ও ইংরেজির অধ্যাপক ড. মুনির মুসতবা আলী বলেন, যাদু বাস্তবতা ও  পরাবাস্তববাদের দক্ষ সংমিশ্রণে সারওয়ারের চিত্রকল্পগুলো এক ঝলকের নিমিত্ত আমাদের সামনে দৃশ্যমান করে এক জলজ গোরস্থান কৃষ্ণসাগরের অতল গহ্বরে। যেখানে স্বৈরশাসকদের উচ্চাভিলাষ, জিঘাংসা, সীমাহীন লোভ-লালসার ফল স্বরূপ ধ্বংস যজ্ঞের সাক্ষী বিধ্বস্ত জাহাজের খণ্ডিত অংশবিশেষ।

ড. মোস্তফা সারওয়ার ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্সের এমেরিটাস অধ্যাপক এবং সাবেক উপ-উপাচার্য। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ডীন, উপাচার্য ও প্রোভোস্ট। বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন রয়্যাল ডাচ শেলের গবেষণাগারে এবং নাসার স্টেনিস স্পেস সেন্টারে। ভূ-পদার্থবিঞ্জানের বই ছাপিয়েছে জার্মানির স্প্রিংগার ভিউয়েগ। প্রকাশিত হয়েছে তিনটি কবিতার বই: প্রার্থিত নির্বাসনের উন্মাদ পদাবলী, বিনষ্ট রূপান্তরের বিকারতত্ত্ব, অনুলিপি: অন্তরঙ্গ মুহূর্তে ও একটি প্রবন্ধ সংকলন ‘ডোনাল্ড ট্রাম্প: উলঙ্গ সম্রাট’।

একাত্তর, চ্যানেল আই, ডিবিসি, ইন্ডিপেনডেন্ট, এবং টিবিএন২৪-এ তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে হাজির হয়েছেন বহুবার। ইংরেজি অপিনিয়ন-এডিটোরিয়াল ছাপা হচ্ছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন, ও সিঙ্গাপুরের পত্রিকায়। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের লেকচারার এবং সিনেটের প্রতিষ্ঠাতা সদস্য।

 

এআরএস
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়া বিভিন্ন পেশাজীবী মানুষদের নানা ধরনের...
লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ইয়াসমিন যুক্তরাষ্ট্রে নৃশংস হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। তার নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোক ও উদ্বেগের...
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি উচ্চপর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর