টোকিওতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৩:০৬ পিএম

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪।

এ উপলক্ষে দূতাবাসে রোববার সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, আমন্ত্রিত জাপানি অতিথি এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

পরে জাতীয় সংগীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।

আলোচনা সভার আগে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এরপর জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

রাষ্ট্রদূত বলেন, জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন ও রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। রাষ্ট্রদূত শিশু অধিকার রক্ষা ও শিশুস্বার্থ সংরক্ষণে বঙ্গবন্ধুর গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে গঠনে আজকের শিশুরাই হবে দিক নির্দেশক। তিনি এর জন্য শিশুদের মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উম্মুক্ত আলোচনায় অংশ নেন জাপানি অতিথি ও প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতারা।

আলোচনা সভার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গত ১৬ মার্চ দূতাবাসে জাপানে বসবাসরত বাংলাদেশি শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর জাতির পিতার জীবন ও কর্মের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

কেএসএইচ
জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণকারীদের অংশগ্রহণে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আজ ‘বাংলাদেশ ট্যুরিজম সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
জাপানে জনশক্তি রপ্তানি খাতে যাতে দুর্নীতিবাজ কোনো দালাল চক্র ঢুকতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ।
জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ কাউন্সিল (এফইসি), জাপানের সহযোগিতায় এক বিজনেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর