ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে জাপানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকালে ভাষা শহীদদের স্মরণে টোকিওর তোশিমা সিটির ইকেবুকুরো নিশিগুচি পার্কে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রথমে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা ও তোশিমা সিটির ডেপুটি মেয়র কাতসুমি আমাগাই শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাপানের প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য অতিথিরা প্রভাতফেরি মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।  

পরে দূতাবাস প্রাঙ্গনে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন। ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও ইউনেস্কোর ডেপুটি সেক্রেটারি জেনারেলের বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ তার বক্তব্যে মহান ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন।

রাষ্ট্রদূত অমর একুশের চেতনাকে ধারণ করে মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতির বিকাশসহ সকল জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় এগিয়ে আসার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী ঘোষিত ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে একটি স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জাপান-বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট মাসাতো ওয়াতানাবে, সাবেক জেওসিভি স্বেচ্ছাসেবী ওশিমা মুতসুকো ও জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতারা। পরে ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

কেএসএইচ
ভিয়েতনামে বিধিবহির্ভূতভাবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের দেশে ফেরার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস।
উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে নানা কর্মসূচি। বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজপথে আল্পনা, প্রভাতফেরি এবং আলোচনা সভার মাধ্যমে...
ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের নতুন কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। ভুটানের রাজকুমারী ইউফেলমা চোডেন ওয়াংচুক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর