জাপানে প্রবাসীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়

আপডেট : ৩০ মে ২০২৫, ০৭:০৬ পিএম

জাপানে জনশক্তি রপ্তানি খাতে যাতে দুর্নীতিবাজ কোনো দালাল চক্র ঢুকতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাপানে বাংলাদেশি প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, দালালদের দৌরাত্ম্যের কারণে অনেক দেশই বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দিয়েছে। এসময় প্রবাসীরা প্রধান উপদেষ্টার কাছে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। 

শুক্রবার (৩০ মে) জাপানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই মতবিনিময় অনুষ্ঠানে শতাধিক বাংলাদেশি যোগ দেন।

এদিন প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। প্রবাসীদের সাথে খোলামেলা আলোচনা করেন প্রধান উপদেষ্টা। আলোচনায় উঠে আসে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা।

সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসীদের দেয়া রেমিট্যান্সেই ঘুরে যাচ্ছে দেশের অর্থনীতি। বিগত সরকার যা ধ্বংস করে দিয়েছিলো।

তিনি আরও বলেন, মানুষ যাতে ঘরে বসেই তাদের সবরকম নাগরিক সেবা পায়, সেই উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিদেশে অর্জিত জ্ঞান দেশ মেরামতের কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

এসময় বাংলাদেশ থেকে জাপানের শ্রমিক নেয়ার প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, এখানে যাতে কিছুতেই দালালদের দৌরাত্ম্য না থাকে। 

এদিকে জাপানের নারিতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যাতে বন্ধ না হয় এ দাবি জানান প্রবাসীরা। বিষয়টি সমাধানের জন্য মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন বলে জানান প্রধান উপদেষ্টা।  

আরবিএস
জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণকারীদের অংশগ্রহণে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আজ ‘বাংলাদেশ ট্যুরিজম সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪।
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ।
জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ কাউন্সিল (এফইসি), জাপানের সহযোগিতায় এক বিজনেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর