টোকিওতে এফইসি-বাংলাদেশ বিজনেস সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০০ পিএম

জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ কাউন্সিল (এফইসি), জাপানের সহযোগিতায় এক বিজনেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে এফইসির সদস্য, বিভিন্ন জাপানি কোম্পানির নির্বাহী ও দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ সেমিনারে অংশ নেওয়াদের স্বাগত জানান। রাষ্ট্রদূত তার বক্তব্যে গত ১ জানুয়ারি নোটো উপদ্বীপে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন।

এসময় রাষ্ট্রদূত ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের কথা স্মরণ করে বলেন, এই সফর জাপানের সঙ্গে বাংলাদেশের অটুট ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ভিত্তি স্থাপন করেছে।

তিনি বলেন, ২০২৩ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত হয়েছে, যা বিভিন্ন ক্ষেত্রে জাপানের সঙ্গে সহযোগিতা সুযোগ তৈরি করেছে।

শাহাবুদ্দিন আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে গত ১৫ বছরে দেশের অর্থনৈতিক অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তিনি জাপানের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন খাতে আরও বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।

সেমিনারে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ, মিনিস্টার (বাণিজ্য) ড. আরিফুল হক এবং প্রথম সচিব (শ্রম) মো. জয়নাল আবেদীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা এবং মানবসম্পদ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তথ্যমূলক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এফইসির সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর হিরোইউকি ইউশিতা তার বক্তব্যে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ এবং দূতাবাসের কর্মকর্তাদের সেমিনার আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, এই ফোরামে মতামত বিনিময় এবং উন্মুক্ত আলোচনা বাংলাদেশের বিভিন্নখাতে বিনিয়োগে আরও আগ্রহ ও নতুন সুযোগ তৈরি করবে।

পরে মারুবেনি কর্পোরেশন, সুমিটোমো কর্পোরেশন এবং আজিনোমোটো গ্রুপসহ বেশ কয়েকটি জাপানি কোম্পানির প্রতিনিধি বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কে ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন।

মিশন উপপ্রধান শাহ আসিফ রহমান তার সমাপনী বক্তব্যে সংশ্লিষ্ট সকল ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

একাত্তর/আরএ
জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণকারীদের অংশগ্রহণে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আজ ‘বাংলাদেশ ট্যুরিজম সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
জাপানে জনশক্তি রপ্তানি খাতে যাতে দুর্নীতিবাজ কোনো দালাল চক্র ঢুকতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪।
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর