মালয়েশিয়ায় শ্রমিকদের মানবেতর জীবন, তিন সংস্থার উদ্বেগ

আপডেট : ১৭ মে ২০২৪, ০৪:৫৫ পিএম

আন্তর্জাতিক অভিবাসনসহ তিনটি আন্তর্জাতিক সংস্থা মালয়েশিয়াতে অবস্থানরত শ্রমিকদের মানবেতর জীবন যাপন নিয়ে উদ্বেগ জানিয়েছে। যদিও কূটনীতিকরা মনে করেন বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ নিয়ে চাপ তৈরি করার একটি কৌশল এটি। আর খাত সংশ্লিষ্টরা বলছেন, দূতাবাসে অভিযোগ করেছেন এমন পাঁচ হাজার কর্মীরই কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। 

দীর্ঘসময় প্রায় একমাস কর্মহীন তারা। প্রতিদিনই বাড়ছে খাবার সঙ্কট। সেই সঙ্গে এক রুমে অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকার কারণে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন। 

এম ফাইভ ইন্টারন্যাশনালের মাধ্যমে যাওয়া এই কর্মীদের কারো কাছেই এই তাদের পাসপোর্ট বা প্রয়োজনীয় কাগজ। এমনকি দূতাবাসের সাথে যোগাযোগের সুযোগও তারা পান না। এমনই বেশ কিছু অভিবাসীর মোবাইল ভিডিও এসে পৌঁছেছে একাত্তরের কাছে। 

আর তখনই আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় এক বিবৃতি দিয়ে বলছে, তারা উদ্বিগ্ন। কারণ এই মুহূর্তে তাদের সহায়তা প্রয়োজন। 

এর আগেও বাংলাদেশি কর্মীদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ জানিয়েছে ২৩টি সংগঠনের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এ পর্যন্ত পাঁচ হাজার কর্মহীন বাংলাদেশি হাইকমিশনে তাদের দুর্দশার কথা জানিয়েছে ।

বায়রা'র সাবেক সভাপতি রুহুল আমিন স্বপন বলেন, পাঁচ হাজার একশ' জনের একটি তালিকা তারা দিয়েছে। আমরা এ পর্যন্ত চারটা কোম্পানিতে খোঁজ নিয়েছি, তারা একজনও কর্মহীন নন। তারপরও আমি ব্যক্তিগতভাবে হাইকমিশনের কাছে নাম চেয়েছি। পরে মন্ত্রণালয়ের কাছ থেকে শুধু কোম্পানির নাম পেয়েছি। একটি লোকও পাইনি যারা কর্মহীন রয়েছে। 

তিনি আরও বলেন, যদি কেউ কর্মহীন থাকেন তাহলে যেন দূতাবাসকে বা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে জানায়।    

তবে বিষয়টিকে পুরোপুরি আন্তর্জাতিক রাজনীতি বলে মনে করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, রাজনৈতিক কারণে উনারা মানবাধিকারের কথা বলেন। এই মুহূর্তে যারা যুক্তরাজ্যে যাচ্ছে আশ্রয়ের জন্য তাদের জাহাজ ভর্তি করে রুয়ান্ডায় পাঠিয়ে দিচ্ছে। ওতা কী মানবাধিকার লঙ্ঘন না? 

তিনি আরও বলেন, মানবাধিকারের অনেক সবক দিচ্ছে কিন্তু গাজায় কী হচ্ছে? আমার মনে হয় সবই রাজনীতি। বাংলাদেশকে চাপে রাখার জন্য।  

এ পর্যন্ত আড়াই লাখের বেশি বাংলাদেশি নতুন কলিং ভিসায় মালয়েশিয়া গেছেন। যা আগামী ৩১ মে বন্ধ হয়ে যাবে।  

আরবিএস
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় বাচ্চু মিয়া (৩৫) নামের কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।
প্রায় এক কোটি প্রবাসী শ্রমিকের ৮০ লাখই কাজ করেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এসব শ্রমিকের মধ্যে বেশিরভাগই কর্মক্ষেত্রে নানা রকম সমস্যায় জর্জরিত।
একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক গোলাম মুরশিদকে শেষ বিদায় জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ।
পর্তুগালে অভিবাসন আইন কঠোর করেছে দেশটির সরকার। এরইমধ্যে আগের আইন বাতিল করেছে দেশটির মধ্য-ডানপন্থি সরকার। নতুন নীতির আওতায় পর্তুগালে অনিয়মিতভাবে আসা বিদেশিদের নিয়মিত হবার পথ বন্ধ হয়ে গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর