নৈরাজ্যের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১১:০৩ এএম

কোটা সংস্কার আন্দোলনের নামে জামাত-বিএনপির দেশ জুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকারসহ আট জন এমপি বাংলাদেশে নির্বাচিত সরকারের ওপর আস্থা রয়েছে বলে মত দেন।

বাংলাদেশে বৈধভাবে নির্বাচিত সরকার রয়েছে উল্লেখ করে, কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে সে বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই বলে জানান ব্রিটিশ এমপি পলেট হ্যামিলটন। বাংলাদেশে সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সোমবার যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়ে এমন মন্তব্য করেন লেবার দলীয় এই এমপি।

এছাড়া প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যারোলিন নকস ছাড়াও আট ব্রিটিশ এমপি।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন, দেশজুড়ে যে হত্যাযজ্ঞ, সন্ত্রাস ও ধ্বংসলীলা হয়েছে সেগুলোকে থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই।

সাধারণ সম্পাদক সৈয়দা সাজিদুর রহমান ফারুক বলেন, বিএনপি জামাত যে হত্যাযজ্ঞ করেছে, আগুন সন্ত্রাস করেছে, তারই প্রতিবাদে আমরা এসেছি। বিভিন্ন অনলাইনে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে আমরা তারও প্রতিবাদ জানিয়েছি।

এর আগে দুপুর থেকেই মিছিল আর স্লোগানে মুখরিত করে ব্রিটিশ পার্লামেন্টের সামনে জড়ো হয় যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ ও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।

আওয়ামী লীগের দলীয় সূত্র নিশ্চিত করেছে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ জন এমপির কাছে বাংলাদেশে চলমান সহিংসতার প্রকৃত চিত্র তুলে ধরে স্মারকলিপি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

একাত্তর/আরএ
জাতিসংঘের সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুই পাশে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি। মাঝখানের জায়গায় ছিল ইসরাইল বিরোধী আন্দোলন।
ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি পালন করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। 
বাংলাদেশ থেকে পালানো, সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, মালিকানাধীন, ৯০ মিলিয়ন, ৯ কোটি পাউন্ডের সম্পত্তি, সম্পত্তি জব্দ, যুক্তরাজ্য, গুরুতর অপরাধ, এনসিএ,
যুক্তরাজ্যে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে লন্ডনের একটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর