‘বাংলাদেশি কমিউনিটি ইন রোমানিয়া’র সভাপতি মিজানুর, সম্পাদক ফেরদৌস

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম

প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশি কমিউনিটি ইন রোমানিয়া’।

নবগঠিত এই সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন ফেরদৌস আহমেদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আরিফুজ্জামান।

এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। পাশাপাশি মো. সাইফুল ইসলামকে কমিটির উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ কমিটি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং স্থানীয় সমাজের সঙ্গে মেলবন্ধন তৈরির লক্ষ্যেই এই কমিউনিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা বলেন, বাংলাদেশি কমিউনিটি ইন রোমানিয়া প্রবাসীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই সংগঠন প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে তাদের বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা বলেন, ভবিষ্যতে এই সংগঠন প্রবাসীদের স্বার্থে নানা উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে।

একাত্তর/আরএ
কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ওয়াশিংটনে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
স্মার্ট ও সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এ সেবার মাধ্যমে...
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে দায়িত্ব নেওয়ার আহবান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন,...
বিশেষ সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি আরেকটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর