কানাডায় ইমিগ্রেশন, ইমিগ্র্যান্ড নীতিতে ভুল সিদ্ধান্তে জটিলতা: ডলি বেগম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম

বর্তমান সরকার ইমিগ্র্যান্ট ও ইমিগ্রেশন নিয়ে নানা ভুল সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন কানাডার এনডিপি পার্টির স্ক্যারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম। তবে তিনি বলেন, সৃষ্ট জটিলতা নিরসন করা দুঃসাধ্য নয়। 

স্থানীয় সময় শনিবার দুপুরে বাংলাদেশি ও অন্য কমিউনিটির মানুষদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি বলেন, লিবারেল বা কনজারবেটিভ পার্টি নয়, কানডার তৃতীয় বৃহত্তম দল এনডিপি পার্টিই মূলত ইমিগ্র্যান্ডদের জন্য কাজ করে। তাদের পার্টিই সংসদে নতুন নতুন ভাবনা উপস্থাপন করে। 

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণায় এখনও রাজনীতিতে কোনো প্রভাব পরেনি। তবে তাদের নেতা নির্বাচন হবার পর জানা যাবে, তাদের আগামীর পরিকল্পনা কি? 

শুভেচ্ছা বিনিময়কালে ডলি বলেন, কনজারবেটিভ পার্টি বরাবরই ইমিগ্রেশন ও ইমিগ্র্যান্টদের জন্য নেতিবাচক মানসিকতা পোষণ করে। তবে সেদিক থেকে এনডিপি পার্টি সে সময় ইমিগ্র্যান্ট ও ইসিগ্রশনের জন্য নতুন ভাবনার প্রস্তাব করেছে। আগামীতে সরকারে গেলে তারা আরও নতুন নতুন কাজ করবে। 

একই সঙ্গে তিনি বলেন, কানাডায় বর্তমানে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। বাজার পরিস্থিতিসহ সব সেক্টরে ব্যয়ভার কমাতে তাদের পার্টি উদ্যোগী হয়ে কাজ করবে। তবে এজন্য ভোটারদের এগিয়ে আসতে হবে। তাদের এনডিপি পার্টির প্রার্থীদের নির্বাচিত করতে হবে। 

একাত্তর/এসি
কানাডার হাউস অব কমন্স ও সিনেটের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শায়লা আনোয়ার। কানাডার টপ ব্যুরোক্রেসি ক্লার্ক অব দ্য সিনেট অ্যান্ড ক্লার্ক অব দ্য পার্লামেন্ট...
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ হাতে গুলি করে খুন করা এস এইচ এম বি নূর চৌধুরীকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে কানাডিয়ান রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসি।
দৈনিক মাতৃভূমি পত্রিকার সাবেক প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সুরঞ্জন দাশ (৮২) ও তার স্ত্রী সুপর্ণা দাশ (৭০) কানাডায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শনিবার (৬ আগস্ট) ভোরে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর