কানাডায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সস্ত্রীক নিহত

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১১:৫০ এএম

দৈনিক মাতৃভূমি পত্রিকার সাবেক প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সুরঞ্জন দাশ (৮২) ও তার স্ত্রী সুপর্ণা দাশ (৭০) কানাডায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

বাংলাদেশ সময় শনিবার (৬ আগস্ট) ভোরে কানাডার ভ্যানকুভারে এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। খবর বাসস। 

মেজর (অব.) সুরঞ্জন দাসের আত্মীয় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা জানান, তাদের মরদেহ দেশে আনা হবে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে। এখনও কোন সিদ্ধান্ত হয়নি। তার এক ছেলে ও এক মেয়ে কানাডায় চিকিৎসক হিসেবে কর্মরত।

হবিগঞ্জের কৃতি সন্তান ও নবীগঞ্জ কীর্তি নারায়ণ কলেজের প্রতিষ্ঠাতা সুরঞ্জন দাশ উপজেলার ঘুমঘুমিয়া গ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ শুরুর সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

পরে তিনি ভারতের মেঘালয়ে অবস্থিত ইকো-ওয়ান প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ নিতে সীমান্ত অতিক্রম করে পাঁচ নং সেক্টরের অধীনে মুক্তিবাহিনীতে যোগদেন। পাকিস্তানী সেনারা তার বাড়ি ঘরে হামলা চালিয়ে সবকিছু জ্বালিয়ে দেয় এবং আশে পাশে থাকা তার ভাই ও বৃদ্ধ খালুসহ অনেক আত্মীয়-স্বজনকে হত্যা করে। 

আরও পড়ুন: দেশে ফিরেছেন ৫৫ হাজার ৬৫৪ হাজি

যুদ্ধ শেষে দেশ স্বাধীন হলে সুরঞ্জন দাশ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং দ্রুত অবসর গ্রহণ করেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মাতৃভূমি পত্রিকার প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি কানাডায় স্থায়ীভাবে বসবাস করলে এলাকায় কলেজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়মিত অংশ নিতেন। 

সুরঞ্জন দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি।


একাত্তর/এসজে

ছুটিতে দেশে ফেরার পথে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুইজন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ও সহোদর ভাই।
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
সৌদি আরবের দাম্মামে এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে দাম্মামে খেজুর ব্যবসা শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। 
সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে প্রায় ছয় বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মহসিন (৩৮)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর