কানাডার পার্লামেন্টে প্রধান প্রশাসনিক পদে শায়লা আনোয়ার

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৩:১০ পিএম

কানাডার হাউস অব কমন্স ও সিনেটের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শায়লা আনোয়ার। কানাডার টপ ব্যুরোক্রেসি ক্লার্ক অব দ্য সিনেট অ্যান্ড ক্লার্ক অব দ্য পার্লামেন্ট পদে তাকে নিয়োগ দেওয়া হয়। আগামী ৬ মে থেকে তার নিয়োগ কার্যকর হবে।

শায়লা ২০০৭ সাল থেকে হাউস অব কমন্সে পার্লামেন্ট ও সিনেটে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। কানাডার হয়ে তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে প্রতিনিধিত্ব করেছেন। ক্লার্ক অব দ্য সিনেট অ্যান্ড ক্লার্ক অব দ্য পার্লামেন্টের কাজ হচ্ছে পুরো সংসদের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করা এবং দেখভাল করা।

এ নিয়োগটি হয় কানাডিয়ান পাবলিক সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যাক্টের আওতায়, গভর্নরস ইন কাউন্সিল এ নিয়োগ দেয়। এ পদের সুপারিশ আসে কেবিনেট থেকে। অর্থাৎ মন্ত্রীসভার অনুমোদনের পরই কাউকে নিয়োগের জন্য প্রস্তাব পাঠানো হয় এবং গভর্নরস ইন কাউন্সিল নিয়োগটি দেয়। শায়লা আনোয়ারের ক্ষেত্রেও তাই হয়েছে, তার যোগ্যতা দক্ষতা বিবেচনা করে কেবিনেট তাকে এ পদে সুপারিশ করেছে এবং গভর্নরস ইন কাউন্সিল তাকে নিয়োগ দিয়েছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শায়লা আনোয়ারের সিনেটের নতুন ক্লার্ক এবং পার্লামেন্টের ক্লার্ক হিসেবে নিয়োগকে স্বাগত জানিয়ে বলেছেন, সিনেটের কর্মপ্রক্রিয়া এবং আইন প্রণয়ন সম্পর্কিত বিষয়ে অগাধ জ্ঞানের অধিকারী শায়লা আনোয়ার কানাডার ব্যুরোক্রেসির একজন ব্যতিক্রমী কর্মকর্তা। তিনি (শায়লা) তার মেধা দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে কানাডার পার্লামেন্ট ব্যবস্থাকে জনগণের জন্য কার্যকর করে তুলবেন বলে আশা করেন ট্রুডো।

ঢাকার মেয়ে শায়লা আনোয়ার। বড় হয়েছেন কানাডার অটোয়াতে। অটোয়ার কালর্টন ইউনিভার্সিটি থেকে তিনি ইংরেজি সাহিত্যে মাস্টার্স এবং রাজনীতি বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

 

একাত্তর/জো
বর্তমান সরকার ইমিগ্র্যান্ট ও ইমিগ্রেশন নিয়ে নানা ভুল সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন কানাডার এনডিপি পার্টির স্ক্যারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম। তবে তিনি বলেন,...
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ হাতে গুলি করে খুন করা এস এইচ এম বি নূর চৌধুরীকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে কানাডিয়ান রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসি।
দৈনিক মাতৃভূমি পত্রিকার সাবেক প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সুরঞ্জন দাশ (৮২) ও তার স্ত্রী সুপর্ণা দাশ (৭০) কানাডায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শনিবার (৬ আগস্ট) ভোরে...
বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যেকার ক্রমবর্ধমান অংশীদারিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মেক্সিকোর পার্লাামেন্টে মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে।স্থানীয় সময় বুধবার (৬...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর