মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক বৈঠক

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০১:০৩ পিএম

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা ও সম্ভাব্য নতুন সহযোগিতার সুযোগ খোঁজার বিষয়ে আলোচনা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা রাষ্ট্রদূত মুশফিকুল ফজলকে সম্প্রতি মেক্সিকোর রাষ্ট্রপতি ড. ক্লাউডিয়া শেইনবাম পার্দোর কাছে তার পরিচয়পত্র পেশের সফল সমাপ্তির জন্য আন্তরিক অভিনন্দন জানান। 

একই সঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে মেক্সিকোর সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। 

বৈঠকে উভয় নেতা উল্লেখ করেন, ২০২৫ সালে বাংলাদেশ-মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। 

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল এই উপলক্ষে যৌথ উদ্যোগ ও উদযাপনের প্রস্তাব দেন, যা দুই দেশের ক্রমবর্ধমান বন্ধুত্বকে প্রতিফলিত করবে।  

বৈঠকে ২০২৫ সালের আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে মেক্সিকোতে তৃতীয় ফরেন অফিস কনসালটেশন আয়োজনের বিষয়ে আলোচনা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আলোচনার লক্ষ্য বিভিন্ন খাতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া।  

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল কৃষি, প্রতিরক্ষা, ভিসা অব্যাহতি, ফুটবল এবং দ্বৈত কর পরিহার সংক্রান্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। 

এছাড়া তিনি বাংলাদেশ ও মেক্সিকোর ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কূটনৈতিক বিনিময়ের প্রসঙ্গ উল্লেখ করে ঢাকায় একটি মেক্সিকান দূতাবাস স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।  

উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজ রাষ্ট্রদূত মুশফিকুল ফজলকে মেক্সিকোর সর্বাত্মক সহযোগিতার কথা জানান।

একাত্তর/এসি
কোস্টারিকাতে সংযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী শুক্রবার (২৩ জানুয়ারি) সান হোসের ন্যাশনাল থিয়েটার হলে আয়োজিত এক সংবর্ধনায় কোস্টারিকার প্রেসিডেন্ট
মেক্সিকো পার্লামেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে। মঙ্গলবার এ আয়োজনে উপস্থিত ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
মেক্সিকোতে আবাসিক গুয়েতামালার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গুয়াতেমালার উপ-পররাষ্ট্র মন্ত্রী মোনিকা বোলানোস পেরেজের কাছে তার পরিচয়পত্র হস্তান্তর...
মেক্সিকো সরকারের আমন্ত্রণে সফররত বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে এক পরিচিতি অনুষ্ঠানে যোগদান করেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর