বাংলাদেশ ও গুয়াতেমালার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পিএম

মেক্সিকোতে আবাসিক গুয়েতামালার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গুয়াতেমালার উপ-পররাষ্ট্র মন্ত্রী মোনিকা বোলানোস পেরেজের কাছে তার পরিচয়পত্র হস্তান্তর করেছেন।

পরে অনুষ্ঠিত এক বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী মোনিকা পেরেজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। রাষ্ট্রদূত মুশফিক প্রস্তাব করেন যে, একটি গুয়াতেমালার ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে, যেখানে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও পাটজাত দ্রব্যসহ বাংলাদেশের প্রতিযোগিতামূলক খাতগুলোতে বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনা অন্বেষণ করা হবে।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক লিনসে হার্নান্দেজের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক অগ্রসরে বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

পরে রাষ্ট্রদূত মুশফিক গুয়াতেমালার স্বাধীনতার ২০৪তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় অংশ নেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী কার্লোস রামিরো মার্তিনেজ রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থ ও বহুপাক্ষিক সহযোগিতা বিষয়ে আলোচনা করেন।

এ সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত মুশফিক বাংলাদেশি মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন। তিনি উদ্যোক্তাদের এই উদ্যোগকে দু’দেশের অর্থনৈতিক ও জনগণের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

একাত্তর/আরএ
মেক্সিকো পার্লামেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে। মঙ্গলবার এ আয়োজনে উপস্থিত ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
মেক্সিকো সরকারের আমন্ত্রণে সফররত বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে এক পরিচিতি অনুষ্ঠানে যোগদান করেন।
বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
যে সকল মানুষ সাংবাদিকতার পেশায় যুক্ত থেকেও জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনকারীর পক্ষ অবলম্বন করে তাদের নামের শুরুতে সাংবাদিক না লেখার আহ্বান জানিয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর