কলকাতার বাংলাদেশ মিশনে পালন হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১০:৩৫ এএম

ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি পালন করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। 

মঙ্গলবার (৫ আগস্ট) নানা আয়োজনে এই 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপন করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন। 

এ উপলক্ষে মিশন প্রাঙ্গণের বাংলাদেশ গ্যালারিতে কোরান পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানে সূচনা হয়, কোরান পাঠ করেন মিশনের ইমাম মহম্মদ আনসার। 

এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ এবং জুলাই ওমেন এর উপর ভিত্তি করে দুইটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। 

পরবর্তীতে রাষ্ট্রপতির পাঠানো বানী পাঠ করেন প্রথম সচিব (বাণিজ্যিক) সাবরিন চৌধুরী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাণী পাঠ করেন শোনান প্রধান সচিব (প্রেস) তারেক চয়ন। 

এরপর জুলাইয়ের দিনগুলো নিয়ে শুরু হয় আলোচনা অনুষ্ঠান, তাতে অংশ নেন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা। 

এর পর বিশেষ মোনাজাত এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হয়। সঙ্গীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা। 

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-হাইকমিশনের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার সিকদার মো. আশরাফুর রহমান, কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন, উপ-হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলা, আয়েশা আক্তার  ও অন্যান্য কাউন্সেলর তুষিতা চাকমা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান, সোনালী ব্যাংকের কর্মকর্তারাসহ কলকাতার বিশিষ্টজনেররা। দিনটি ব্যাংকের নৈশভোজের আয়োজন করা হয়।

আরবিএস
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ওয়াশিংটনে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের...
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে নানা কর্মসূচি। বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজপথে আল্পনা, প্রভাতফেরি এবং আলোচনা সভার মাধ্যমে...
জাতিসংঘের সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুই পাশে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি। মাঝখানের জায়গায় ছিল ইসরাইল বিরোধী আন্দোলন।
গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি সাবেক পুলিশ কর্মকর্তা মো. আরিফুজ্জামান আরিফকে ভারত থেকে ফেরার পথে আটক করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর