খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ না লেখার আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

আপডেট : ০১ মে ২০২৫, ০৩:২৮ পিএম

যে সকল মানুষ সাংবাদিকতার পেশায় যুক্ত থেকেও জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনকারীর পক্ষ অবলম্বন করে তাদের নামের শুরুতে সাংবাদিক না লেখার আহ্বান জানিয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

বৃহস্পতিবার (১ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেন তিনি। ব্যক্তিগতভাবে তিনি তাদেরকে সাংবাদিক মনে করেন না বলে উল্লেখ করেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়া সেই পোস্টে তিনি লিখেন, বাংলাদেশের হাজারো মানুষের প্রাণ হরণকারী, জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত পলাতক ওই খুনির পক্ষাবলম্বনকারীরা সাংবাদিক হতে পারেনা।

দীর্ঘ প্রায় এক যুগ বাংলাদেশের মানুষের অধিকারের কথা বিশ্ব দরবারে তুলে ধরা সাবেক এই সাংবাদিক প্রতিটি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাসিনার অনুচর, সুবিধাভোগী, লুটেরা, এবং খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ লেখা পরিত্যাগ করুন।

উল্লেখ্য, এর আগে সচিবালয়ে জুলাই গণহত্যা নিয়ে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টাকে বিব্রতকর প্রশ্ন করতে দেখা গেছে বেসরকারি দুই টেলিভিশনের সিনিয়র দুই জনকে। যাদের এক জনকে ইতিমধ্যে চাকরিচ্যুত ও অন্য জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

একাত্তর/আরএ
মেক্সিকো পার্লামেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে। মঙ্গলবার এ আয়োজনে উপস্থিত ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
মেক্সিকোতে আবাসিক গুয়েতামালার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গুয়াতেমালার উপ-পররাষ্ট্র মন্ত্রী মোনিকা বোলানোস পেরেজের কাছে তার পরিচয়পত্র হস্তান্তর...
মেক্সিকো সরকারের আমন্ত্রণে সফররত বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে এক পরিচিতি অনুষ্ঠানে যোগদান করেন।
বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর