কোপেনহেগেনে ডেনমার্ক আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১০:৫৩ পিএম

বাংলাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের এবং প্রবাসে তাদের দোসররা যে দেশ বিরোধী গুজব ছড়াচ্ছে তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ডেনমার্ক আওয়ামী লীগ।

রোববার ডেনমার্কের রাজধানীর কোপেনহেগেন সিটি সেন্টারে রাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ, সঞ্চালনা করেন, সাবেক সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু। এতে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন উপদেষ্টা রাফায়েতউল হক মিঠু, সহসভাপতি ইউসুফ চপল, যুগ্ম-সাধারণ সম্পাদক নঈমুদ্দিন খান, মোসাদ্দেক রহমান রাসেল, সাদেকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক শামীম খালাসী, ডেনমার্ক আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জামিল আক্তার কামরুল প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি এম. নজরুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সরকার সমস্যার পাহাড় ডিঙিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলছেন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি যখন উজ্জ্বল হচ্ছে, তখন চিহ্নিত রাজনৈতিক অপশক্তি বিএনপি-জামায়াত সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে। তাদের দোসররা দেশ বিরোধী গুজব ছড়াচ্ছে। এই অপশক্তির কালো হাত গুঁড়িয়ে দিতে হবে।

আরবিএস
জাতিসংঘের সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুই পাশে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি। মাঝখানের জায়গায় ছিল ইসরাইল বিরোধী আন্দোলন।
ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি পালন করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। 
ডেনমার্কে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্ক’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক পদে জালাল উদ্দিন সুমন তালুকদার নির্বাচিত হয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনের নামে জামাত-বিএনপির দেশ জুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর