ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম

মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে শনিবার (২১ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় ‘মহান শহীদ দিবস’ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি সকালে দূতাবাস প্রাঙ্গণে প্রভাতফেরির আয়োজন করা হয়। রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামসহ দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের সদস্যরা প্রভাতফেরিতে অংশ নেন এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এর আগে রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে দূতাবাসের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাউথ ও সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেথানি পওলস মরিসন। তিনি বলেন, মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশের জনগণের হৃদয়েই নয়, সমগ্র পৃথিবীর মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।

রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, ভাষা সৈনিকদের রক্তের বিনিময়ে অর্জিত সমৃদ্ধ বাংলা ভাষা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরার একটি শক্তিশালী কূটনৈতিক মাধ্যম হতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, জাপান, নাইজেরিয়া, শ্রীলঙ্কা ও নেপালের শিল্পীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সেলর নাজনীন সুলতানা, ফার্স্ট সেক্রেটারি মো. আবেদুর রহমান এবং মো. আতাউর রহমান।

একাত্তর/আরএ
বাংলা ভাষার আন্তর্জাতিক মর্যাদা প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও বায়ান্নর অমর ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে যথাযোগ্য মর্যাদায় ‘বাংলা ভাষা শহিদ...
যথাযথ মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহীদ দিবস পালিত হলো কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে। এদিন পার্ক সার্কাস সেভেন পয়েন্টের বাংলাদেশ লাইব্রেরি থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর