কলকাতায় শোক–শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৯ এএম

যথাযথ মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহীদ দিবস পালিত হলো কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে। এদিন পার্ক সার্কাস সেভেন পয়েন্টের বাংলাদেশ লাইব্রেরি থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের নেতৃত্বে শহরে একটি শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা শেষ হয় সার্কাস এভিনিউ বাংলাদেশ হাইকমিশনে।

ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির পক্ষ থেকে বুধবার ভাষা শহীদ বেদিতে মাল্যদান করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। 

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে নিজেদের বক্তব্য পেশ করেন হাইকমিশনার আন্দালিব ইলিয়াসসহ অতিথিরা। কলকাতায় এই প্রথম ভাষা শহীদ দিবস উদযাপন করে অসামান্য অভিজ্ঞতা বলে জানালেন হাইকমিশনার অন্দালিব ইলিয়াস।

তিনি বলেন, নিজের ভাষার প্রতি ভালোবাসা থাকলে পৃথিবীতে আত্মসম্মানের সঙ্গে থাকা যায়। এবারে তাদের ভাষা দিবস উৎসবের থিম রয়েছে ৫২ অনুপ্রেরণায় ৭১-এর অর্জন। 

তিনি আরও বলেন, ভাষার প্রতি ভালোবাসা না থাকলে কোনো জাতি এগিয়ে যেতে পারে না।

এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের অনুষ্ঠানে বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন। 

আরবিএস
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে শনিবার (২১ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় ‘মহান শহীদ দিবস’ এবং আন্তর্জাতিক মাতৃভাষা...
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে নানা কর্মসূচি। বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজপথে আল্পনা, প্রভাতফেরি এবং আলোচনা সভার মাধ্যমে...
ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি পালন করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর