সৌদিতে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৬:৪০ পিএম

সৌদি আরবের আল খারিজ শহরে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী বাচ্চু মিয়ার (৩৯) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের পর সৌদির স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পশ্চিম ফেকামারা গ্রামের বাসিন্দা ছিলেন।

মক্কা প্রবাসী ও কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইমরান হুসাইন দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আল খারিজে অনুষ্ঠিত জানাজা ও দাফন প্রক্রিয়ায় রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতসহ লেবার উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত আট মার্চ ইফতারের আগমুহূর্তে আল খারিজ শহরের ‘আল তোয়াইক বলদিয়া’ কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণেই প্রাণ হারান প্রবাসী বাচ্চু মিয়া।

এদিকে বাচ্চু মিয়ার অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সংগঠনের প্রতিনিধিরা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সব সময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন। 

একাত্তর/এসি
রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় মো. রিয়াদ রশিদ (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। রিয়াদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের...
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় বাচ্চু মিয়া (৩৫) নামের কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর