শেয়ারবাজারে বড় পতন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০৪:৫৭ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় পতন হয়েছে। 

এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরুর ৫ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক ৩৩ পয়েন্ট বেড়ে যায়। তবে লেনদেনের সময় আধাঘণ্টা না গড়াতেই পতনের মধ্যে পড়ে বাজার। আর লেনদেনের শেষ দিকে পতনের মাত্রা আরও বেড়ে যায়।

একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকলেও লেনদেনের পুরো সময়জুড়ে ভিন্নচিত্র দেখা যায় এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আরামিট লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস, মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি, রহিম টেক্সটাইল মিলস ও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের।

এই ছয় কোম্পানির শেয়ারের দাম বেড়ে দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। এরপরও লেনদেনের শেষ দিকে এই ছয় কোম্পানির শেয়ার কেনার আগ্রহ দেখিয়েও কিনতে পারেননি বিনিয়োগকারীরা। দিনের সর্বোচ্চ দামে শেয়ার ক্রয়ের আদেশ থাকলেও এই ছয় কোম্পানির শেয়ারের বিক্রয় আদেশের ঘর শূন্য হয়ে যায়।

দিনের লেনদেন শেষে এমবি ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪৮৬ টাকা ৯০ পয়সা, যা আগের দিন ছিল ৪৪৭ টাকা ৮০ পয়সা। আরামিট লিমিটেডের শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৫৩ টাকায়, যা আগের দিন ছিল ৩২৪ টাকা ৬০ পয়সা। ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের দাম ২ হাজার ৬১৮ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ২ হাজার ৭৪৯ টাকা ১০ পয়সা হয়েছে।

অন্য তিন কোম্পানির মধ্যে মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেলের শেয়ারের দাম ৫৭৪ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ৬১৮ টাকা হয়েছে। দিনের লেনদেন শেষে রহিম টেক্সটাইলের শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৮০ টাকা ৬০ পয়সা, যা আগের দিন ছিল ২৫৮ টাকা ১০ পয়সা। সোনালী পেপারের শেয়ারের দাম ৬৪২ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ৬৯১ টাকা ১০ পয়সা হয়েছে।

এই ছয় কোম্পানির শেয়ারের এমন দাম বাড়লেও সার্বিক বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। ফলে দিনের লেনদেন শেষে পতনের তালিকায় নাম লিখিয়েছে ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম বেড়েছে ৯৯টির। আর ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৪ পয়েন্ট কমে ৬ হাজার ৯২০ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে ২ হাজার ৬০৪ পয়েন্টে অবস্থান করছে।

সূচকের বড় পতন হলেও বাজারটিতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৮ কোটি ২৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪৩ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৭৮ লাখ টাকা।

টাকার অংকে আজ ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৮৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর লেনদেন হয়েছে ৫৫ কোটি ৬৫ লাখ টাকার। ৪৭ কোটি টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ার।

এছাড়াও ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সোনালী পেপার, ফরচুন সুজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৯৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৯টির ও ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে।


একাত্তর/এআর

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার (১৭ মে) দেশের সব ব্যাংক খোলা থাকবে। এর ফলে সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে।
শেয়ারবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে সংস্কারের সুপারিশের জন্য পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...
শেয়ার বাজারে কারসাজিতে জড়িত থাকায় ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে যৌথভাবে কাজ করবে পুঁজিবাজার স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর