শনিবার খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার

আপডেট : ১৬ মে ২০২৫, ০৪:১৮ পিএম

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার (১৭ মে) দেশের সব ব্যাংক খোলা থাকবে। এর ফলে সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে।

ঈদুল আজহা উপলক্ষে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টানা ১০ দিনের ছুটি কার্যকর হবে পাঁচ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এ দীর্ঘ ছুটির সমন্বয় করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ছয় মে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদের আগে দুইটি শনিবার ১৭ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেয়।

এ সিদ্ধান্তের ফলে গ্রাহকরা শনিবার দিনেও সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন। 

একই সঙ্গে শনিবার স্বাভাবিক থাকবে পুঁজিবাজারে লেনদেন। ডিএসই সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৭ ও২৪ মে (শনিবার) দিনটিতেও ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে।

একাত্তর/এসি
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর